Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Raiganj University: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে খারাপ খবর! পুরোপুরি বন্ধ একটি বিভাগ, শিক্ষক সংকটে করুণ দশা
Raiganj University: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়ে খারাপ খবর! পুরোপুরি বন্ধ একটি বিভাগ, শিক্ষক সংকটে করুণ দশা

Raiganj University: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট! ইতিমধ্যেই বন্ধ হয়েছে একটি বিভাগ। বাংলা, ইংরেজি সহ আরও বেশ কয়েকটি বিভাগে স্থায়ী শিক্ষকের সংকট রয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উত্তর দিনাজপুরঃ রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে খুব বেশিদিন হয়নি। কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয় তকমা মেলার পর এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে পড়ুয়াদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পায়। তবে এখন সেখানকারই করুণ দশা! শিক্ষক সংকটে কার্যত ধুঁকছে উত্তর দিনাজপুরের এই বিশ্ববিদ্যালয়। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার পর একাধিক নতুন বিভাগ খোলা হয়েছিল, শুরু হয় পঠনপাঠন। তবে…

Read More

বিশেষভাবে সক্ষমদের জন্য এগিয়ে এল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, হল এই ব্যবস্থা
বিশেষভাবে সক্ষমদের জন্য এগিয়ে এল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, হল এই ব্যবস্থা

উত্তর দিনাজপুর: ওরা আর পাঁচজন ছাত্র-ছাত্রীদের থেকে একেবারেই আলাদা। কারণ এদের মধ্যে কেউ চোখে দেখতে পান না, কেউবা আবার কানে শুনতে পান না । সদ্য স্কুল বা কলেজে ভর্তি হলেও বাকি আর পাঁচজন ছাত্র-ছাত্রীদের সঙ্গে ক্লাস করতে তীব্র অনীহা। এই সকল পড়ুয়াদের জন্য এবার এগিয়ে এল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। বিশেষভাবে সক্ষম এই পড়ুয়াদের কোন‌ও কিছু শিখতে বাকিদের থেকে একটু বেশি সময় দরকার হয়। তাই এই সমস্ত বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের জন্য প্রয়োজন বিশেষ পাঠদানের। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সেই বিশেষভাবে পাঠদানের ব্যবস্থা‌ই…

Read More

উত্তরবঙ্গের পরে বাংলার অপর বিশ্ববিদ্যালয়ে অঙ্কে পরপর ফেল, পাশের দাবিতে বিক্ষোভ
উত্তরবঙ্গের পরে বাংলার অপর বিশ্ববিদ্যালয়ে অঙ্কে পরপর ফেল, পাশের দাবিতে বিক্ষোভ

কিছুদিন আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একেবারে পাইকারি হারে ফেল করেছিলেন পড়ুয়ারা। এবার সামনে এল রায়গঞ্জ বিশ্ববিদ্য়ালয়ের একের পর এক ফেলের খবর। রায়গঞ্জ বিশ্ববিদ্য়ালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সেমেস্টার পরীক্ষায় ৩০জন ছাত্রছাত্রীই ফেল করেছে বলে খবর। এদিকে পাশ করানোর দাবিতে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভও দেখিয়েছে। সব মিলিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতোই সেই একই ছবি এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। বুধবার তারা বিক্ষোভ দেখিয়েছিল বিশ্ববিদ্যালয়ে। তাদের একটাই দাবি, তাদের পাশ করিয়ে দিতে হবে। তাদের অভিযোগ, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসেছিল। সেই প্রশ্ন অনেকেরই জানা ছিল না।…

Read More

MBA পড়ুয়াদের জন্য বড় সুযোগ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পড়লেই দারুণ চাকরি!
MBA পড়ুয়াদের জন্য বড় সুযোগ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পড়লেই দারুণ চাকরি!

রায়গঞ্জ:  রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করা ছাত্র-ছাত্রীদের চাকরির ক্ষেত্রে এবার মিলবে বাড়তি সুবিধে। পাশাপাশি, এমবিএ খরচ চালাতে ও মিলবে আর্থিক সহায়তা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পেল এমবিএ প্রোগ্রাম ‘অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন’ (এআইসিটিই)-র অনুমোদন। এর ফলে এই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করা ছাত্র-ছাত্রীরা চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন। ইতিমধ্যেই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অ্যাফিলিয়েশনের চিঠি পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. দুর্লভ সরকার জানিয়েছেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের অনুমোদন পেয়েছে।…

Read More