১০০ রানে হারের ছ্যাঁকা! আইপিএল থেকে ছিটকে গেল রাজস্থান, দাদাগিরি মুম্বইয়ের
জয়পুর: আনলাকি থার্টিন! ১৩ বছর আগে, ২০১২ সালে জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে শেষবার রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ফের সেই অভিশাপ তাড়া করল রাজস্থান রয়্যালস শিবিরকে। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে লজ্জার হার। শুধু হার না বলে আত্মসমর্পণও বলা যায়। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের কাছে ১০০ রানে হারল প্রথম আইপিএলের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে শেষ হয়ে গেল রাজস্থান রয়্যালসের প্লে অফে ওঠার যাবতীয় সম্ভাবনা। খাতায়-কলমেও আর প্লে অফে ওঠা সম্ভব নয় রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন দলের পক্ষে। প্রথমে ব্যাট করে মুম্বই…

