Rani Mukherji: ৩০ বছরে ‘ঘরে ফেরা’! ‘বন্দে মাতরম’ পুরস্কার পেয়ে আবেগে ভাসলেন রানী…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘চুপচাপ গা ছুঁয়ে যাওয়া এক আবেগ’– ঠিক এই ভাষাতেই নিজের অনুভূতিকে ব্যক্ত করলেন রাণী মুখোপাধ্যায়। সিনেমায় ৩০ বছরের সফরের গুরুত্বপূর্ণ বছরে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলির অন্যতম বন্দে মাতরম পুরস্কার (পশ্চিমবঙ্গের রাজ্যপালের ‘অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স’) পেয়ে আপ্লুত অভিনেত্রী। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় রানী বলেন, ‘আজ আমার হৃদয় এমন আবেগাপ্লুত, যা শব্দে ধরা কঠিন। অভিনয়ে ৩০ বছরের মাথায় রাজ্যপালের অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স—বন্দে মাতরম পুরস্কার—পাওয়া সত্যিই আমাকে ভীষণ নত করেছে। এই সম্মান শুধু আমার কাজের স্বীকৃতি নয়, এটা যেন…
