প্রাক্তন স্ত্রীকে চমকে দিয়ে হঠাৎ হাজির আমির খান, বিশেষ দিনে নায়ককে পেয়ে আপ্লুত রিনা!
কলকাতা: বর্তমানে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা পরিচালক আমির খান (Amir Khan)। গৌরী স্প্রাতের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি, সেই কথা সর্বসমক্ষে জানিয়েও দিয়েছেন। তবে প্রাক্তন ২ স্ত্রীর সঙ্গেও আমির খানের সম্পর্ক ভীষণই ভাল। ২ পক্ষের সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন আমির খান। শুধু তাই নয়, রিনা দত্ত আর কিরণ রাওয়ের সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করেন আমির, বজায় রেখে চলেন সামাজিক সম্পর্ক ও। ইরা খানের বিয়েতে গিয়েছিলেন আমির, আমন্ত্রিত ছিলেন কিরণ রাও ও। কিরণের সঙ্গে বিচ্ছেদের পরেও, প্রাক্তন স্ত্রীর তৈরি…

