আরিয়ানকে বাঁচাতে শাহরুখের থেকে ২৫ কোটি টাকা নিয়েছিলেন? আদালতকে কী জানালেন সমীর ওয়াংখেড়ে?
কলকাতা: সালটা ২০২১। মুম্বইয়ের এক প্রমোদতরী থেকে আরও কয়েকজন সঙ্গীদের সঙ্গে গ্রেফতার হন আরিয়ান খান (Aryan Khan)। শাহরুখ খান (Shah Rukh Khan) পুত্র। আরিয়ান। অভিযোগ, তিনি নাকি নিষিদ্ধ মাদক দ্রব্য বহন করছিলেন। এরপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বেকসুর খালাস পেয়ে গিয়েছেন আরিয়ান। তাঁর বিরুদ্ধে কোনও সঠিক প্রমাণ মেলেনি। তবে আরিয়ানকে যিনি গ্রেফতার করেছিলেন, সেই সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) এখনও জড়িয়ে বিভিন্ন মামলায়! তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে মামলা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। অভিযোগ ছিল, শাহরুখ পুত্রকে…

