ফের সলমনকে খুনের হুমকি, লরেন্স বিশ্নোইয়ের নাম করেই, আরও বাড়ল মুক্তিপণের অঙ্ক
মুম্বই: ফের খুনের হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান। পুলিশের কাছেই এল হুমকিবার্তা, যাতে বলা হয়েছে, প্রাণে বাঁচতে হলে শর্তপূরণ করতে হবে অভিনেতাকে। হয় মন্দিরে গিয়ে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে, নইলে মুক্তিপণ বাবদ দিতে হবে ৫ কোটি টাকা। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্যাংয়ের তরফেই সলমনকে নতুন করে এই হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। (Salman Khan) সোমবার রাতে মুম্বই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে নয়া হুমকিবার্তা এসেছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দু’-দু’বার প্রাণনাশের হুমকি পেলেন…

