Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আমেরিকায় পার্ট টাইম চাকরির অভাব! খরচ মেটাতে এই কাজ করছেন ভারতীয় শিক্ষার্থীরা
আমেরিকায় পার্ট টাইম চাকরির অভাব! খরচ মেটাতে এই কাজ করছেন ভারতীয় শিক্ষার্থীরা

বিদেশে পড়াশোনা করতে গিয়ে, রেস্টুরেন্ট এবং সুপারমার্কেটে কাজ করে থাকেন বেশিরভাগ শিক্ষার্থীরা। মূলত বাড়তি খরচ মেটাতেই পার্ট টাইম কর্মী হিসাবে এমনটা করেন তাঁরা। যদিও আমেরিকান নিয়ম অনুযায়ী, পড়ুয়াদের শুধুমাত্র ক্যাম্পাসের মধ্যেই কাজ করার অনুমতি দেওয়া হয়। তবে, অনেক শিক্ষার্থীকেই তাঁদের খরচ মেটানোর জন্য ক্যাম্পাসের বাইরে পার্ট টাইম চাকরি করতে দেখা গিয়েছে। কিন্তু বর্তমান বাজারে এই ধরনের চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই অনেক শিক্ষার্থীই এখন বেবি সিটার হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন। ভারতীয় শিক্ষার্থীরা এই কাজ করছেন বেশিরভাগ ক্ষেত্রেই,…

Read More

সারাক্ষণ কাজ করছিস, একটু ব্রেক নে…১২টি রোবটকে ফুঁসলে নিয়ে গেল ছোট রোবট!
সারাক্ষণ কাজ করছিস, একটু ব্রেক নে…১২টি রোবটকে ফুঁসলে নিয়ে গেল ছোট রোবট!

মানুষ মানুষের কিডন্যাপ করে, কিন্তু একটি রোবট অন্য রোবটকে কিডন্যাপ করার কথা কখনও শোনা যায়নি। উন্নত প্রযুক্তির যুগে চিনে এমনই একটি ঘটনা সামনে এসেছে, যেখানে একটি এআই রোবট অন্য কোম্পানির শোরুম থেকে ১২টি রোবটকে ‘কিডন্যাপ’ করে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। কী দেখা গিয়েছে ফুটেজে এই মজার ঘটনাটি পড়তে এবং শুনতে মজার মনে হতে পারে, তবে এআই এর অপব্যবহার নিয়ে নতুন উদ্বেগ এবং বিতর্ক দেখা দিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ইরবাই নামের একটি ছোট রোবট…

Read More

বিনা নোটিশে চাকরি ছাড়ায় ৫ লাখ টাকা দিতে হবে, রায় আদালতের
বিনা নোটিশে চাকরি ছাড়ায় ৫ লাখ টাকা দিতে হবে, রায় আদালতের

কর্মচারীদের কাছ থেকে জোর করে পাঁচ লক্ষ টাকা নিলেও অসুবিধা নেই। কোনও আইনি ঝামেলায়ও পড়তে হবে না। এমনটাই জানিয়ে দিয়েছে আদালত। পুরো বিষয়টি কী গুজরাটের একটি স্থানীয় আদালত এই নির্দেশ দিয়েছে। আসলে একটি কোম্পানিকে তার কর্মচারীর কাছ থেকে ৫ লক্ষ টাকা আদায়ের অনুমতি দিয়েছে আদালত। কোম্পানিটির অভিযোগ ছিল বিনা নোটিশে চাকরি ছেড়ে দিয়েছেন কর্মচারী। আদালত কোম্পানির অভিযোগ আমলে নিয়ে, চাকরি ছেড়ে যাওয়া ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা আদায়ের অনুমতি দিয়েছে। আসল ঘটনাটি গুজরাটের আহমেদাবাদের। এখানের জেনসেন কোবেন সলিউশন…

Read More

‘আবার আসব ফিরে’- কাজ ছাড়ার আগে বসকে চিঠি লিখলেন কর্মী
‘আবার আসব ফিরে’- কাজ ছাড়ার আগে বসকে চিঠি লিখলেন কর্মী

মিথ্যের পৃথিবীতে ঘুরে বেড়ানো মানুষের ভিড়ে, এতটা সত্য কথা কীভাবে বলা সম্ভব, তা এই কর্মচারীর চিঠিটি না পড়লে বোঝা যাবে না। কাজ ছাড়ার জন্য বসকে লেখা তাঁর রেজিগনেশন লেটার পুরোপুরি বাস্তবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। ঘানার একজন কর্মচারীর কাণ্ড এটি। একই কোম্পানিতে কাজ আর করতে চাননি। কোম্পানি বদল করে আরও ভালো চাকরির আশায় খোঁজ লাগিয়েছিলেন। পেয়েও গিয়েছিলেন যথারীতি। তারই পক্ষে বসকে স্পষ্ট বার্তা লিখলেন তিনি। সোজা সরল ভাষায় লেখা এই চিঠিটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রাম পেজ ওয়াল স্ট্রিট ওসিসে।…

Read More

১ মেসেজেই সব শেষ মহিলার! এই কারণে তছনছ হয়ে গেল ক্রুজে চড়ে বিশ্ব ভ্রমণের স্বপ্ন
১ মেসেজেই সব শেষ মহিলার! এই কারণে তছনছ হয়ে গেল ক্রুজে চড়ে বিশ্ব ভ্রমণের স্বপ্ন

স্বপ্ন ভেঙ্গে চুরমার। বিলাসবহুল ক্রুজে চড়ে বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখাই হল সার। একটি হোয়াটসঅ্যাপ মেসেজেই সব শেষ। ঘোর বিপাকে ৬৮ বছর বয়সী এক মহিলা। আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা জেনি ফেনিক্স। ২৯,২৮,৫৪১০ টাকা খরচ করে, ক্রুজে চড়ে বিশ্ব ভ্রমণের জন্য, নিজের সব কিছু বিক্রি করে দিয়েছিলেন তিনি। বিশ্ব ভ্রমণের স্বপ্ন পূরণ করতে ভিলা ভি ওডিসির সঙ্গে স্বাক্ষর করেন তিন বছরের চুক্তিও। এই চুক্তি অনুযায়ী, একটি বিলাসবহুল ক্রুজে চড়ে বিশ্ব ভ্রমণের কথা ছিল জেনির। সব কিছুই ঠিকঠাক চলছিল। এরপরেই ধেয়ে আসে বিপদ।…

Read More

মাত্র ১ দিন ছুটি নিয়ে টানা ১০৪ দিন কাজ, বেঘোরে মৃত্যু
মাত্র ১ দিন ছুটি নিয়ে টানা ১০৪ দিন কাজ, বেঘোরে মৃত্যু

  কাজের বিরাম ছিল না। টানা ১০৪ দিন কাজ করেছিলেন ব্যক্তি। ছুটি পেয়েছিলেন একদিন। শেষ রক্ষা হয়নি। একের পর এক অর্গান ফেল করে মারা গেলেন ব্যক্তি। জানা গিয়েছে, অত্যন্ত দুর্বল ইমিউন সিস্টেমের কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এর ফলে গুরুতর সংক্রমণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। পূর্ব চিনের এক বাসিন্দার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। তাঁর নাম ছিল আ’বাও। বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। আ’বাও-এর মর্মান্তিক মৃত্যু দেখে ঝেজিয়াং প্রদেশের একটি আদালত সিদ্ধান্ত নিয়েছে যে কোম্পানিটি ওই ব্যক্তির মৃত্যুর জন্য মাত্র…

Read More

‘টিফিনে বাচ্চাদের আমিষ খাবার দেবেন না’ – নয়ডার স্কুলের নোটিশে ক্ষুব্ধ অভিভাবকরা
‘টিফিনে বাচ্চাদের আমিষ খাবার দেবেন না’ – নয়ডার স্কুলের নোটিশে ক্ষুব্ধ অভিভাবকরা

পড়ুয়াদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে, টিফিনে আমিষ খাবার দিতে বারণ করেছে স্কুল। স্কুলে এসে টিফিনে আমিষ খাওয়া বন্ধ হলে, পড়ুয়াদের মধ্যে সমব্যথী মনোভাব বাড়বে বলেও দাবি করা হয়েছে। এই উদ্দেশ্যেই নয়ডার দিল্লি পাবলিক স্কুলের তরফে, অভিভাবকদের উদ্দেশ্যে একটি সার্কুলার জারি করা হয়েছে। আর তা দেখেই ক্ষুব্ধ অভিভাবকরা। তাঁদের প্রশ্ন, দুপুরের খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়া উচিত। ডিমের মতো প্রোটিন-যুক্ত খাবার না খেলে পড়ুয়ারা পুষ্টি পাবে কীভাবে। নয়ডা সেক্টর-১৩২-এ অবস্থিত দিল্লি পাবলিক স্কুলের জারি করা নোটিশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।…

Read More

‘কল গার্ল’ বলে মহিলার নম্বর ফাঁস ইন্টারনেটে! অভিযুক্ত PG মালিক গ্রেফতার
‘কল গার্ল’ বলে মহিলার নম্বর ফাঁস ইন্টারনেটে! অভিযুক্ত PG মালিক গ্রেফতার

থাকার জন্য পিজি খুঁজেছিলেন মহিলা। অবশেষে একটা যদিও বা খুঁজে পেয়েছিলেন, লাভ হয়নি। পড়ে গিয়েছিলেন অন্য বিপাকে। রীতিমতো অপমানজনক কাণ্ড ঘটে গিয়েছে মহিলার সঙ্গে, যা নিয়ে এখন হুলুস্থুল চলছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, বেঙ্গালুরু পুলিশ রবিবার এক মহিলার ফোন নম্বর অনলাইনে পোস্ট করার অভিযোগে একজন পেয়িং গেস্ট আবাসনের মালিককে গ্রেফতার করেছে। ওই ব্যক্তি অপমানজনকভাবে অনলাইনে প্রকাশ্যে দাবি করেছিলেন যে মহিলাটি একজন ‘কল গার্ল’। এরপর থাকার জন্য পিজি খুঁজতে আসা মহিলার কানে, এমন কথা আপত্তিজনক খবর পৌঁছোতেই…

Read More

Bizarre: ২ বছর ধরে ফ্ল্যাটে মহিলার দেহ পচে কঙ্কাল! ভাড়া নিয়ে গেল মালিক…
Bizarre: ২ বছর ধরে ফ্ল্যাটে মহিলার দেহ পচে কঙ্কাল! ভাড়া নিয়ে গেল মালিক…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্ল্যাটবন্দি মহিলার নিথর দেহ। এক-দুদিন নয়। টানা ২ বছর ধরে ফ্ল্যাটেই পড়েছিল মহিলার নিথর দেহ। এদিকে সেই ফ্ল্যাটের ভাড়া নিয়ে যেতেন ফ্ল্যাটমালিক। কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে ভাড়াটে মহিলার মৃত্যু হয়েছে। কেউ তাঁর ফ্ল্যাটে ঢোকেওনি। টনক নড়ল ২ বছর পর। তাজ্জব করা এই ঘটনা ঘটেছে ব্রিটেনে। জানা যাচ্ছে, মৃত্যুর পর থেকে ২ বছর ধরে ফ্ল্যাটবন্দি হয়েই পড়েছিল শেইলা সেলেওয়ানের মরদেহ। কিন্তু ব্রিটেনের হাউজিং অ্যাসোসিয়েশন ২ বছর ধরে ওই ফ্ল্যাটের ভাড়া নিয়েই গিয়েছে। ২ বছর…

Read More