Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Sukanta Majumdar: বাইক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে শেষ ২ তাজা প্রাণ! পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার
Sukanta Majumdar: বাইক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে শেষ ২ তাজা প্রাণ! পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২ যুবকের। রবিবার বিকেলে মৃত দুই যুবকের বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুজন সূত্রধর,গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর: বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২ যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের সামনে। রবিবার বিকেলে মৃত দুই যুবকের পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।এ দিন গঙ্গারামপুরের ১ নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায় মৃত দুই যুবকের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা…

Read More

রাজ্য পুলিশের অভিনব উদ্যোগ, চাকরি প্রার্থীদের ভয় কাটাতে এবার মহড়া ইন্টারভিউ
রাজ্য পুলিশের অভিনব উদ্যোগ, চাকরি প্রার্থীদের ভয় কাটাতে এবার মহড়া ইন্টারভিউ

কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এরই মাঝে শারীরিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও চলছে জোর কদমে। আর এর মধ্যে সবথেকে আকর্ষণীয় হচ্ছে ইন্টারভিউ বোর্ড গঠন করে চারজন ইন্টারভিউয়ারের সামনে বসা। সত্যিকারের ইন্টারভিউ অবশ্য নয়, এ হচ্ছে মহড়া ইন্টারভিউ। তবে এখানে ইন্টারভিউ-এ পাশ করলেই নিয়োগের ছাড়পত্র মিলবে না। কারণ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিয়ে ভয় ভাঙাতেই এমন মহড়া ইন্টারভিউ-এর আয়োজন করা হয়েছে পুলিশ লাইনে। আর সেই মহড়া ইন্টারভিউ দিতেই মালদহের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের পুলিশ লাইনেও চাকরিপ্রার্থীদের ভিড়। সদ্য প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী…

Read More

জঙ্গলে গাছ থেকে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ! পরিকল্পনা করে খুন বালুরঘাটে ?
জঙ্গলে গাছ থেকে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ! পরিকল্পনা করে খুন বালুরঘাটে ?

মুন্না আগরওয়াল, বালুরঘাট : বালুরঘাটে বিজেপি (BJP) বুথ সভাপতির রহস্যমৃত্যু। বালুঘাট ফরেস্টে গাছ থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। পরিকল্পনা করে তাঁকে খুন করেছে তৃণমূল (TMC)। এমনই অভিযোগ তুলেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। মৃত্যু-রহস্য ! সোমবার রাতে আত্মীয়র বাড়ি থেকে খাওয়াদাওয়ার পর বেরিয়েছিলেন। তারপর থেকেই আর খোঁজ নেই। মঙ্গলবার ভোরে জঙ্গলে গাছ থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক বিজেপি নেতার মৃত্যুতে দানা বেঁধেছে রহস্য। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। মৃতের নাম সমীর…

Read More