Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পাহাড়প্রমাণ টাকা এখন স্মৃতি, একবছর ধরে জেলে পার্থ-অর্পিতা, বিচারের অপেক্ষায়
পাহাড়প্রমাণ টাকা এখন স্মৃতি, একবছর ধরে জেলে পার্থ-অর্পিতা, বিচারের অপেক্ষায়

সত্যজিৎ বৈদ্য, কমলকৃষ্ণ দে, ভাস্কর মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাপক দুর্নীতির অভিযোগ (SSC Case)। আর সেই মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পাহাড়প্রমাণ টাকা। কিন্তু দুর্নীতির মাথারা ধরা পড়বে কবে? চাকরির দাবিতে আর কতদিন রাস্তায় বসে থাকবেন নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরিপ্রার্থীরা? পার্থ-অর্পিতার গ্রেফতারির পর একবছর হয়ে গেলেও, প্রশ্নের উত্তর অধরাই। নিয়োগ দুর্নীতি মামলায় ঠিক এক বছর আগে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ।…

Read More