সুজয় গ্রেফতার হতেই বিস্ফোরক অভিযোগ করেন মেদিনীপুরের ক্রীড়াকর্তা, পাল্টা কী বিবৃতি সিএবির?
সন্দীপ সরকার, কলকাতা: শনিবার রাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক সুজয় হাজরা। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে জমি জালিয়াতির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। যিনি ক্রিকেট প্রশাসনেও যুক্ত রয়েছেন। সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান সুজয় হাজরা। তিনি গ্রেফতার হতেই বোমা ফাটিয়েছিলেন মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব সঞ্জিত তরৈ। অভিযোগ করেছিলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর পরিবর্তে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসাবে সিএবি-র শেষ বার্ষিক সাধারণ সভায় এসেছিলেন সুজয়। রবিবার সিএবি বিবৃতি দিয়ে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিবের অভিযোগ বিভ্রান্তিকর…

