দলিল জাল করে হাতিয়ে নেওয়া চেষ্টা করা হয়েছে সম্পত্তি, দিল্লি আদালতের দ্বারস্থ করিশ্মার সন্তানেরা
কলকাতা: প্রয়াত শিল্পপতি সঞ্জয় কপূরের (Sunjay Kapoor) প্রায় ৩০,০০০ কোটি টাকার সাম্রাজ্য নিয়ে ফের নতুন সমস্যা। করিশ্মা কপূরের (Karishma Kapoor) ছেলে আর মেয়ে সম্প্রতিই দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছেন বাবার সম্পত্তির ভাগ চেয়ে। সঞ্জয় কপূরের মৃত্যুর পর থেকেই তাঁর সম্পত্তি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। কে সেই সম্পত্তি পাবে, সেই নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা ছিলই। আর এবার, করিশ্মার দুই সন্তান দাবি করেছেন, মৃত সঞ্জয় কপূরের যে দলিল আদালতে পেশ করা হয়েছে, তা সবই নকল। সবটাই নাকি সুপরিকল্পিত জালিয়াতি। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ…



