Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আলকারাজকে উড়িয়ে উইম্বলডন খেতাব সিনারের দখলে! ম্যাচ শেষে স্প্যানিশের প্রশংসা
আলকারাজকে উড়িয়ে উইম্বলডন খেতাব সিনারের দখলে! ম্যাচ শেষে স্প্যানিশের প্রশংসা

উইম্বলডনের মঞ্চে প্রথমবার খেতাব জিতেছেন ইতালির জ্যানিক সিনার। কার্লোস আলকারাজের উইম্বলডন জয়ের হ্য়াটট্রিকের স্বপ্ন ভেঙে দিয়েছেন ইতালির তারকা খেলোয়াড়। চার সেটের লড়াইয়ে স্প্যানিশ আলকারাজকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। সিনার প্রথম সেটে পিছিয়ে পড়েও দুরন্ত পারফরমেন্স দেখিয়েছেন পরের তিন সেটে, আর তাতেই যেন খরকুটোর মতো উড়ে গেছেন আলকারাজ। উইম্বলডনে কার্লোস রাজ থামিয়ে সিনার জিততেই তৈরি হয়েছে নয়া ইতিহাস। এটি তাঁর চতুর্থ গ্র্যান্ডস্লাম জয়। ম্যাচের ফলাফল ছিল ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪। সিনারের ঝুলিতে আপাতত রয়েছে চারটি গ্র্যান্ডস্লাম, আলকারাজের থেকে আপাতত ১টি কম।…

Read More

এবার ATPর বিরুদ্ধে জেহাদ ঘোষণা জকোভিচের সংস্থার! পাল্টা আইনি পথে লড়াইয়ের ইঙ্গিত
এবার ATPর বিরুদ্ধে জেহাদ ঘোষণা জকোভিচের সংস্থার! পাল্টা আইনি পথে লড়াইয়ের ইঙ্গিত

নোভাক জোকোভিচের নেতৃত্বাধীন প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (পিটিপিএ) এবার টেনিসের গভর্নিং বডির বিরুদ্ধে মামলা দায়ের করে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ত। এক বিবৃতিতে পিটিপিএ সরাসি এটিপি ট্যুর, ডব্লিউটিএ ট্যুর, আইটিএফ এবং আইটিআইএ-র বিরুদ্ধে টেনিসে ‘অন্যায্য’ ব্যবস্থা তৈরির অভিযোগ তুলেছে। বলা ভালো, তাঁদের অভিযোগ এটিপি নিজের ব্যবসায়িক স্বার্থ দেখতে গিয়ে খেলোয়াড়দের নিংড়ে নেওয়ার চেষ্টা করছে। এক বিবৃতিতে পিটিপিএ’র নির্বাহী পরিচালক আহমাদ নাসার বলেন, ‘টেনিস ভেঙে পড়েছে। খেলোয়াড়রা একটি অন্যায় ব্যবস্থার মধ্যে আটকে পড়েছে যা তাদের প্রতিভাকে শোষণ করেই চলেছে প্রতিনিয়ত। তাদের…

Read More

ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসিত পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ইগা শিয়নটেক
ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসিত পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ইগা শিয়নটেক

ছেলেদের বিশ্বসেরা টেনিস তারকা সিনারের নাম জড়িয়ে গিয়েছিল ডোপিংয়ের সঙ্গে। যদিও সেই অভিযোগ থেকে বেরিয়ে আসেন তিনি। এবার একই রকম অভিযোগ উঠল পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী মহিলা টেনিস তারকা ইগা শিয়নটেকের বিরুদ্ধে। যদিও তিনি অভিযোগের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারেননি। বরং দোষ স্বীকার করে নেওয়ায় শাস্তির মুখে পড়তে হয় পোল্যান্ডের টেনিস তারকাকে। আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিইএ) বৃহস্পতিবার ঘোষণা করে যে, ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ইগা শিয়নটেককে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাঁর শরীরে…

Read More

সাম্প্রাসের রেকর্ড স্পর্শ করলেন জকোভিচ, স্ট্রেট সেটে জিতে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে
সাম্প্রাসের রেকর্ড স্পর্শ করলেন জকোভিচ, স্ট্রেট সেটে জিতে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে

লন্ডন: শুক্রবারই উইম্বলডনের তরফে সোশ্যাল মিডিয়ায় নোভাক জকোভিচের (Novak Djokovic) ছবি পোস্ট করে লেখা হয়েছিল, ৭ জুলাই। দশ বছর আগে এই দিনে উইম্বলডনে শেষ ম্যাচ হেরেছিলেন জকোভিচ। যে পোস্ট কার্যত বুঝিয়ে দেয় যে, ঘাসের কোর্টে কী অবিশ্বাস্য দাপট চলছে জোকারের। চলতি উইম্বলডনের তৃতীয় রাউন্ডে স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাকে (Stan Wawrinka) স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন জোকার। সেই সঙ্গে স্পর্শ করলেন আরেক কিংবদন্তি পিট সাম্প্রাসের রেকর্ড। উইম্বলডনে টানা ম্যাচ জয়ের নিরিখে। অনেকে ভেবেছিলেন, জোকারের সোনার দৌড় থমকে যেতে পারে ওয়ারিঙ্কার…

Read More

যেখানে শুরু সেখানেই শেষ, বিদায় বেলায় রড লেভার এরিনা ভিজল সানিয়ার চোখের জলে
যেখানে শুরু সেখানেই শেষ, বিদায় বেলায় রড লেভার এরিনা ভিজল সানিয়ার চোখের জলে

মেলবোর্ন: ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মেলবোর্নে রড লেভাপ এরিনা থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন সানিয়া মির্জা। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ১৮টি বসন্ত। সেদিনের তরুণীর বয়স এখন ৩৬। তবে এই সময়কালে ভারতীয় টেনিসের ‘কুইন’ তকমাটা নিজের নামে করে নিয়েছেন সানিয়া। সেই মেলবোর্নেই টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামের শেষ ম্যাচটা খেলে ফেললেন সানিয়া। বিদায় বেলায় চোখের বাঁধ মানল না ভারতীয় টেনিস সুন্দরীর। অস্ট্রেলিয়ান ওপেনেরে মিক্সড ডাবলসের ফাইনালে ব্রাজিলীয় জুটির কাছে হারতে হয়েছে সানিয়া মির্জা ও রোহন বোপান্না জুটিকে। খেলার ফল…

Read More