Jeetu Kamal Supports Technicians: রাহুলের মৃত্যুতে কর্মবিরতি টলিউডে, টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত জীতু কমলের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সেই ভয়াবহ দুর্ঘটনা টলিউডের অন্দরে নিরাপত্তার কঙ্কালসার চেহারাটা আবারও সামনে এনে দিয়েছে। রাহুলের মৃত্যুতে শোকাতুর টলিপাড়া এবার একজোট। শুটিং ফ্লোরে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আর এই টালমাটাল পরিস্থিতির মাঝেই এক অনন্য নজির গড়লেন অভিনেতা জীতু কমল। মঙ্গলবার থেকে শুটিং বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুশ্চিন্তায়…
