ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: পুজোয় মুক্তি পাচ্ছে, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ছবি, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ (Emperor vs Sarat Chandra)। এই ছবির নামভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। ইতিমধ্যেই এই সিনেমার ঝলক দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি করেছে। বিশেষ করে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে টোটার লুক নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এবার ছবিটি দেখার অপেক্ষায় দর্শক। এই ছবির অন্যতম মুখভূমিকায় রয়েছেন, আবির চট্টোপাধ্যায়ও (Abir Chatterjee)। নন্দী মুভিজের (Nandi Movies) প্রযোজনায় পুজোয় মুক্তি পাচ্ছে এই সিনেমা। আর তার আগে, এবিপি লাইভ বাংলার (ABP…




