‘চড়া শুল্ক নেয় ভারত, তাহলে আমরা কেন অনুদান দেব’? ফের কড়া বার্তা ট্রাম্পের
নয়াদিল্লি: শুল্কের পাল্টা শুল্ক চাপিয়েছেন। বাতিল করেছেন জনকল্যাণমূলক অনুদানও। ভারতকে নিয়ে নিজের অবস্থান ফের জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ বার্তা, ভারত চড়া শুল্ক আদায় করছে যেখানে, সেখানে তাদের অনদান দেওয়ার প্রশ্নই ওঠে না। (Donald Trump) সম্প্রতি ভারতের জন্য বরাদ্দ নির্বাচনী অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ট্রাম্প সরকারে Department of Government Efficiency (DOGE) বিভাগের মাথায় রয়েছেন ধনকুবের ইলন মাস্ক। তাঁর দফতরই ভারতের জন্য় বরাদ্দ অনুদান ১৮২ কোটি টাকার অনুদান বাতিলের ঘোষণা করে। এবার সেই নিয়ে মুখ খুললেন ট্রাম্প।…


