হঠাৎই ঝুলে গেল মুখের একদিক, স্ট্রোক হল ২ বছরের শিশুর, নেপথ্যে চিকেন পক্স, বলছেন চিকিৎসকরা
নয়াদিল্লি: একরত্তি ছেলে সর্দি-কাশিতে ভুগতে পারে। খেলতে গিয়ে চোটও পেতে পারে। কিন্তু কোলের শিশুর স্ট্রোক হতে পারে, তা কল্পনাও করতে পারেননি তরুণী। কিন্তু সেই অকল্পনীয় বাস্তবেরই মুখোমুখি হতে হয় তাঁকে। মাত্র দু’বছরে ছেলেকে নিয়ে যমে-মানুষে টানাটানি শুরু হয়। শেষ পর্যন্ত যদিও ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পেরেছেন তিনি। কিন্তু সেই দিনগুলির কথা ভাবলে এখনও গায়ে কাঁটা দেয় তাঁর। তাই অন্য মায়েদের জন্য সচেতনতা তৈরি করতে নেমেছেন তিনি। জানিয়েছেন, কিছু জিনিস জানা থাকলে, তাঁর ছেলের এমন অবস্থা হতোই না। (Childhood…

