Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কামব্যাক ম্যাচে ডাহা ফেল শুভমন গিল, বিজয় হাজারেতে ব্যাট হাতে অব্যাহত পাড়িক্কালের দাপট
কামব্যাক ম্যাচে ডাহা ফেল শুভমন গিল, বিজয় হাজারেতে ব্যাট হাতে অব্যাহত পাড়িক্কালের দাপট

নয়াদিল্লি: ৬ জানুয়ারি, মঙ্গলবার, আজ একই দিনে ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক উভয়েরই কামব্যাক ম্যাচ ছিল। তবে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার যেখানে দুরন্ত ব্যাটিংয়ে সকলের নজর কাড়লেন, সেখানে অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) ডাহা ফেল। অপরদিকে, বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) অল্পের জন্য আরও এক শতরান হাতছাড়া করলেও, ফের নজর কাড়লেন দেবদত্ত পাড়িক্কাল (Devdutt Padikkal)। পাঞ্জাবের হয়ে বিজয় হাজারেতে গত ম্যাচেই গিলের নামার কথা ছিল। তবে খাদ্যে বিষক্রিয়ার ফলে তিনি সিকিমের বিরুদ্ধে খেলতে নামতে পারেননি। তবে এদিন…

Read More

বিজয় হাজারেতে হার্দিক-ঝড়, এক ওভারে মারলেন ৬,৬,৬,৬,৬,৪! অনবদ্য শতরানও হাঁকালেন পাণ্ড্য
বিজয় হাজারেতে হার্দিক-ঝড়, এক ওভারে মারলেন ৬,৬,৬,৬,৬,৪! অনবদ্য শতরানও হাঁকালেন পাণ্ড্য

রাজকোট: হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) প্রতিভা, দক্ষতা নিয়ে কোনও সময়েই কোনও প্রশ্নচিহ্ন ছিল না। তিনি ভারতের হয়ে কত ম্যাচই না জিতিয়েছেন। হার্দিক যে কত বড় গেমচেঞ্জার তা ফের একবার প্রমাণ হল শনিবার, ৩ জানুয়ারি। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) নিজের কামব্যাক ম্যাচে ধুঁকতে থাকা বঢোদরা ইনিংসকে তিনি শুধু অক্সিজেনই প্রদান করেন না, বরং জয়ের জন্য শক্ত জমি তৈরি করে দেন। ১৩৩ রানের ইনিংস খেলেন হার্দিক। তবে দুর্ভাগ্যবশত আমন মোখাদের পাল্টা সেঞ্চুরিতে হার্দিকের দলকে হারতেই হল। হার্দিক পাণ্ড্য…

Read More

জাতীয় দলে ব্রাত্য তবে বিজয় হাজারেতে ব্য়াটে বলে অনবদ্য শামি, ঈশ্বরণের সেঞ্চুরির সুবাদে জয় বাংলার
জাতীয় দলে ব্রাত্য তবে বিজয় হাজারেতে ব্য়াটে বলে অনবদ্য শামি, ঈশ্বরণের সেঞ্চুরির সুবাদে জয় বাংলার

রাজকোট: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) বাংলার (,Bengal Cricket Team) জয়ের হ্যাটট্রিক। বঢোদরার বিরুদ্ধে পরাজয়ের পর চণ্ডীগড়কে হারিয়েছিল বাংলা। গত ম্যাচেই ওড়িশাকেও দুরমুশ করে তারা। এবার অসমের বিরুদ্ধেও দাপুটে মেজাজে জয় পেল বাংলা। দলের জয়ে সবথেকে বড় অবদান রাখলেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। অনবদ্য শতরান হাঁকালেন তিনি। জাতীয় দলে নিউজ়িল্যান্ড সিরিজ়ের জন্যে ব্রাত্য হলেও ব্যাটে, বলে বাংলার এই ম্যাচে দুরন্ত পারফর্ম করলেন তারকা ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। অসমের বিরুদ্ধে ৮৫ রানের বড় ব্যবধানে জয় পেল…

Read More

‘+1M Aura’, বিজয় হাজারেতে কোহলি মাঠে নামতেই সমর্থকদের আগ্রহ তুঙ্গে, বিশেষ পোস্ট গুগল ইন্ডিয়ার
‘+1M Aura’, বিজয় হাজারেতে কোহলি মাঠে নামতেই সমর্থকদের আগ্রহ তুঙ্গে, বিশেষ পোস্ট গুগল ইন্ডিয়ার

নয়াদিল্লি: প্রায় দেড় দশক পরে তিনি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) মাঠে নেমেছিলেন। তাঁর কামব্যাক ম্যাচ ঘিরে ছিল প্রবল প্রত্যাশা, উন্মাদনা। হতাশ করলেন না বিরাট কোহলি (Virat Kohli)। দিল্লির হয়ে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে তিনি ১৩১ রানের ইনিংস খেলেন। লিস্ট এ কেরিয়ারে এটি তাঁর ৫৮তম শতরান। বিরাট কোহলি যেখানেই যান তাঁকে ঘিরে আগ্রহ থাকে চরমে। বিজয় হাজারে ট্রফিতে এই ম্যাচ ঘিরেও তার অন্যথা হয়নি। তবে দুর্ভাগ্যক্রমে এই ম্যাচটি লাইভ সম্প্রচার হয়নি। তাই স্কোর জানতে গুগলই ছিল ভরসা। আর সেখানেও…

Read More