কিরেন রিজিজুর কলমে কাশ্মীরে নেহরুর পাঁচটি ভুলের ৭৫ তম বার্ষিকী
Kiren Rijiju নয়াদিল্লি: ২৭ অক্টোবর দু’টি কারণে তাৎপর্যপূর্ণ। প্রথমত জম্মু ও কাশ্মীরের ভারতভুক্তির বার্ষিকী। এ বার তার ৭৫তম বর্ষ। দ্বিতীয়ত, জওহরলাল নেহরুর বৃহৎ ভুল সিরিজের বার্ষিকী। ১৯৪৭ সালের ভারত বিভাজন নীতি শুধুমাত্র ব্রিটিশ ভারতে প্রযোজ্য হয়েছিল। দেশীয় রাজ্যগুলির কাছে ভারত বা পাকিস্তানের যে কোনও একটি দেশকে বেছে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু সে ক্ষেত্রে ওই রাজ্যবাসীর সঙ্গে কোনও পরামর্শের ব্যবস্থা ছিল না। লৌহমানব সর্দার প্যাটেল এই সব রাজ্যগুলিকে একত্র করার দায়িত্ব নিয়েছিলেন। এই ৫৬০টি রাজ্য কিন্তু ১৯৪৭ সালের ১৫ অগাস্টের…









