সোমবার রাষ্ট্রপতি নির্বাচন, দিল্লি- কলকাতায় গেরুয়া শিবিরে তৎপরতা তুঙ্গে
#কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৎপরতা গেরুয়া শিবিরে। ইতিমধ্যেই দলীয় প্রার্থীকে ভোট দান থেকে কেউ যেন বিরত না থাকে সে ব্যাপারে কার্যত হুইপ জারি করা হয়েছে দলের তরফে। শনিবার দিল্লি উড়ে যাওয়ার আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘লোকসভা আছে। তা ছাড়া দু’দিন আগে যেতে হচ্ছে কারণ, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আজ এবং আগামিকাল সমস্ত সাংসদদের নিয়ে দিল্লিতে বৈঠক হবে।’ দলীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর বিপুল মার্জিনে জয় এখন শুধুই সময়ের অপেক্ষা বলে দাবি করে সুকান্ত মজুমদার এখনও আশাবাদী বাংলার…










