PM Modi : ‘বাঘকে দেখলে শিয়ালরা পালায়’, মোদীকে তেলেঙ্গানায় স্বাগত না জানানোয় খোঁচা বিজেপির
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী (Telangana CM) কে চন্দ্রশেখর রাওয়ের (KCR) দ্বন্দ্ব প্রকাশ্যে। শনিবার হায়দরবাদে বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাননি কেসিরাও। এর জেরেই কেসিআরের বিরুদ্ধে উঠল প্রটোকল ভাঙার অভিযোগ। তোপ দেগেছে বিজেপিও। মুখ্যমন্ত্রীর নিন্দা করে পদ্ম শিবিরের অভিযোগ, যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে যান তখনই টিআরএস প্রধান “পালিয়ে যান”। শনিবার বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভায় যোগ দিতে শহরে আসার সময় রাও হায়দ্রাবাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রী…










