Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Sealdah Metro: উদ্বোধনের আগেই বদলে গেল শিয়ালদহ মেট্রো স্টেশনের নাম,কবে চালু হবে?
Sealdah Metro: উদ্বোধনের আগেই বদলে গেল শিয়ালদহ মেট্রো স্টেশনের নাম,কবে চালু হবে?

কবে উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রো স্টেশনের তা নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। এনিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছে। তবে স্টেশন উদ্বোধন না হলেও বদলে গেল শিয়ালদহ মেট্রো স্টেশনের নাম। কার্যত কো ব্র্য়ান্ডিং করা হল শিয়ালদহ মেট্রো স্টেশনকে। শিয়ালদহ স্টেশনের আগে এবার একটি কোম্পানির নাম সংযুক্ত করা হল। স্টেশনের নতুন নাম হল ডিটিডিসি শিয়ালদহ মেট্রো। অর্থাৎ এবার থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনকে DTDC Sealdah Metro Station নামেই ডাকতে হবে। শিয়ালদহ মেট্রো স্টেশনের নাম বদলে যাবে বলে গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল।…

Read More

কী হাল ত্রিফলার? রিপোর্ট চাইলেন মেয়র ফিরহাদ হাকিম
কী হাল ত্রিফলার? রিপোর্ট চাইলেন মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা: সারা কলকাতা শহর জুড়ে বেহাল ত্রিফলা বাতিস্তম্ভের পরিস্থিতি। হাওড়ার মত একই ছবি কলকাতাতেও। গত মঙ্গলবার ত্রিফলা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওড়া পুর এলাকায় মৃত্যু হয় এক মহিলার। তারপরেই কলকাতার পরিস্থিতি নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কী পরিস্থিতি কলকাতায়? কলকাতাতে কার্যত বেহাল ত্রিফলা বাতিস্তম্ভগুলি। খোলা অবস্থায় রয়েছে ত্রিফলার জয়েন্ট বক্সগুলি (Joint Box)। হারিয়ে গিয়েছে ঢাকনা। বেরিয়ে রয়েছে তার। উত্তর থেকে দক্ষিণ, শহরের বিভিন্ন অংশে বিপজ্জনকভাবে খোলা রয়েছে তার। গিরীশ পার্ক, পাইকপাড়া, রাজা মনীন্দ্র রোডে ত্রিফলা বাতিস্তম্ভগুলি থেকে…

Read More

প্রয়োজন হলে সেনা ডাকুন, রাজ্যকে ফের পরামর্শ আদালতের
প্রয়োজন হলে সেনা ডাকুন, রাজ্যকে ফের পরামর্শ আদালতের

রাজ্যে সাম্প্রদায়িক তাণ্ডব রুখতে ফের রাজ্যকে সেনা মোতায়েনের পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। এদিন আদালত রাজ্য পুলিশকে দ্রুত তাণ্ডবের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশ দিয়েছে। সঙ্গে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাতেও জোর দিতে বলেছেন প্রধান বিচারপতি। এদিন হাওড়াসহ রাজ্যের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক তাণ্ডবে সেনা মোতায়েনের দাবিতে দায়ের মামলায় এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, যে কোনও অশান্তি শুরুতেই কড়া হাতে দমন করতে হবে রাজ্যকে। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বলে মনে হলে সেনা ডাকতে পারে…

Read More

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই WBCS অফিসারদের বিশেষ ভাতা বৃদ্ধি করল রাজ্য
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই WBCS অফিসারদের বিশেষ ভাতা বৃদ্ধি করল রাজ্য

#কলকাতা: মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই বিশেষ ভাতা বাড়ল ডব্লিউবিসিএস অফিসারদের। তবে সব ডব্লিউবিসিএস অফিসারদের জন্য এই নির্দেশিকা প্রযোজ্য নয়। শুধুমাত্র ডব্লিউবিসিএস অফিসারদের মধ্য থেকে যাঁরা সাবডিভিশনাল অফিসার (SDO), অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (ADM), ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (DM) পদে কর্মরত রয়েছেন তাঁদের জন্যই এই বিশেষ ভাতা বাড়াল রাজ্য। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডব্লিউবিসিএস অফিসারদের নিয়ে আয়োজিত একটি আলোচনা সভায় বিশেষ ঘোষণা করেন। তারপরই এই তিনটি স্তরের অফিসারদের বিশেষ ভাতা বাড়ানোর নির্দেশিকা জারি করল রাজ্য। ১ মে থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে…

Read More

বিধানসভায় সাসপেশনকে চ্যালেঞ্জ জানিয়ে ফের আদালতে বিজেপির ৭ বিধায়ক
বিধানসভায় সাসপেশনকে চ্যালেঞ্জ জানিয়ে ফের আদালতে বিজেপির ৭ বিধায়ক

কলকাতা : বিধানসভায় (Assembly) সাসপেশনকে চ্যালেঞ্জ জানিয়ে ফের আদালতে বিজেপির ৭ বিধায়ক। হাইকোর্টের (High Court) দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikari) ৭ পদ্ম-বিধায়ক। এর পরিপ্রেক্ষিতে আদালতে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, শুভেন্দু-সহ ৭ বিধায়ক নতুন করে আবেদন করুন। আবেদন গ্রহণ করবেন বিধানসভার অধ্যক্ষ। বিষয়টি বিধানসভাতেই সমাধান হয়ে যাবে। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ১৭ জুন। এদিকে এই ইস্যুতে বিরোধী দলনেতা তথা বিজেপি-র শুভেন্দু অধিকারী বলেন, সাসপেন্ড করতে করতে যদি একজনও বিজেপি বিধায়ক থাকেন, সেই একজন পশ্চিমবঙ্গের জনতার কথা…

Read More

CBI ধরবে, এই ভয়ে বউকে ফেলে ত্রিপুরা পালিয়েছে অভিষেক: সুকান্ত
CBI ধরবে, এই ভয়ে বউকে ফেলে ত্রিপুরা পালিয়েছে অভিষেক: সুকান্ত

সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বউকে ফেলে ত্রিপুরা পালিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্তবাবুর দাবি, সিবিআইকে এড়াতেই মঙ্গলবার ত্রিপুরা উপনির্বাচনের কর্মসূচি সাজিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। মঙ্গলবার দক্ষিণ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাসাদ ‘শান্তিনিকেতন’-এ গরুপাচারকাণ্ডে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করেন সিবিআইয়ের গোয়েন্দারা। ওদিকে এদিনই রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করতে ত্রিপুরায় উড়ে যান অভিষেক। সেখানে তিনি বলেন, ‘আমি ত্রিপুরা এলেই সিবিআইয়ের তৎপরতা শুরু হয়ে যায়। যেই শুনেছে আমি ত্রিপুরা আসব ওমনি আমার স্ত্রীকে চিঠি পাঠিয়েছে।’ এর…

Read More

‘সিবিআই তদন্তে ক্লান্ত’, চরম হতাশা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়
‘সিবিআই তদন্তে ক্লান্ত’, চরম হতাশা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়

#কলকাতা: তিনিই এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন৷ কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই এ দিন এজলাসে বসে আক্ষেপ করলেন, সিবিআই-এর তদন্তের গতি দেখে তিনি ক্লান্ত৷ এমন কি, সিবিআই-এর বদলে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্তভার দিলে তা বেশি কার্যকরী হত কি না, এ নিেয়ও সংশয় প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এসএসসি এবং প্রাইমারি টেট-এর নিয়োগে দুর্নীতির অভিযোগে এখনও পর্যন্ত সবমিলিয়ে দশটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এর মধ্যে আটটি নির্দেশ…

Read More

রুজিরাকে টানা ৭ ঘণ্টা জেরার পর অভিষেকের বাড়ি থেকে বেরলো CBI
রুজিরাকে টানা ৭ ঘণ্টা জেরার পর অভিষেকের বাড়ি থেকে বেরলো CBI

কয়লা ও গরুপাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে টানা সাত ঘণ্টা জেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বেরলো সিবিআই। মঙ্গলবার প্রায় ৭ ঘণ্টা জেরার পর সন্ধ্যায় অভিষেকের ‘শান্তিনিকেতন’ প্রাসাদ ছাড়েন সিবিআইয়ের গোয়েন্দারা। এর পর সিবিআই কী পদক্ষেপ করে সেদিকেই নজর সবার। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ অভিষেকের বাড়িতে পৌঁছন সিবিআই গোয়েন্দারা। তার আগেই যদিও ত্রিপুরার উদ্দেশে রওনা হয়ে গিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। সিবিআইয়ের ৮ সদস্যের দল ঢোকেন অভিষেকের ‘শান্তিনিকেতন’ প্রাসাদে। তাঁদের মধ্যে ছিলেন এক মহিলা আধিকারিক। সূত্রের খবর, গরু ও কয়লাপাচারের…

Read More

‘একটু ব্যবস্থা করে দিন, বাড়ি যেতে চাই’, ট্রাফিক সার্জেন্টের কাছে কাতর আবেদন মানিকের !
‘একটু ব্যবস্থা করে দিন, বাড়ি যেতে চাই’,  ট্রাফিক সার্জেন্টের কাছে কাতর আবেদন মানিকের !

কলকাতা : “আমাকে একটু ব্যবস্থা করে দিন, বাড়ি যেতে চাই।” সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে ট্রাফিক সার্জেন্টের কাছে কাতর আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya)। সাংবাদিকদের চাঁচাছোলা প্রশ্ন এড়িয়ে শেষমেশ গাড়িতে করে বেরিয়েও যান নদিয়ার (Nadia) পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। আদালতের নির্দেশে গতকাল সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মানিক ভট্টাচার্য। পাশাপাশি পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচিকেও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দু’জনেই নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছে যান। কী অভিযোগ ? প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, তারপর পরেশ…

Read More

অভিষেকের বাড়িতে যাচ্ছে সিবিআই, জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরাকে
অভিষেকের বাড়িতে যাচ্ছে সিবিআই, জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরাকে

কয়েকদিন আগেই নোটিশ পাঠিয়েছিল সিবিআই। নোটিশ পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে জানতে চাওয়া হয়েছিল, কবে জিজ্ঞাসাবাদের জন্য আসতে পারবেন?‌ আর আজ, মঙ্গলবার অভিষেক পত্নী রুজিরার বাড়িতে যাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলে সূত্রের খবর। কয়লা পাচার কাণ্ডে রুজিরাকে শান্তিনিকেতনেই জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। ঠিক কী খবর মিলেছে?‌ সূত্রের খবর, আজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাচ্ছেন উপনির্বাচনের প্রচারে। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেই সেখানে পৌঁছবে সিবিআই। ইতিমধ্যেই অভিষেকের বাড়ির কাছাকাছি অপেক্ষা করছে তদন্তকারী দল। এখানেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হতে…

Read More