বাংলাদেশঃ ভালুকায় ড্রামট্রাক চাপায় মিল শ্রমিকের মৃত্যু
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় ড্রামট্রাকের চাপায় রাসেল (২৫) নামের এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর আরিফ ট্রেক্সটাইল মিলের ৭ নম্বর গেইটের সামনে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মিল শ্রমিক রাসেল উপজেলার কাশর আরিফ ট্রেক্সটাইল মিলের ৭ নম্বর গেইটের সামনে মোটর সাইকেল দিয়ে যাওয়ার সময় একটি ড্রামট্রাক ময়মনসিংহ ট-১১-০৭৮০ পিছন থেকে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক…










