অযোধ্যায় বড় চমক! এবার আকাশ থেকেই দেখা যাবে ‘তীর্থনগরী’, জুড়ল নতুন পালক
অযোধ্যা : সেজে উঠছে শ্রীরামের শহর। পুরনো জাঁকজমক ফিরছে অযোধ্যায়। কোটি কোটি টাকা ব্যয়ে চলছে রাম মন্দির তৈরির কাজ। ধর্মস্থানের পাশাপাশি পর্যটনের দিক থেকেও বিশ্ব মানচিত্রে নিজের জায়গা করে নিচ্ছে অযোধ্যা। এর মধ্যেই অযোধ্যার বাসিন্দা এবং আগত পর্যটকদের বড় উপহার দিল যোগী সরকার। অযোধ্যায় আগত পর্যটকরা এখন পাওয়ার প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে আকাশ থেকে অযোধ্যার মঠ মন্দির দর্শন করতে পারবেন। অযোধ্যায় জাতীয় সড়কের ধারে বালু ঘাটে শুরু হয়েছে পাওয়ার প্যারাগ্লাইডিং। পাইলটের পাশে বসে আকাশ থেকে পাখির চোখে দেখা যাবে অযোধ্যা নগরী।…










