দোতলা SUV, গাড়ির মধ্যেই লিভিং রুম, টয়লেট, ভিডিয়ো দেখলে চোখ ছানাবড়া হয়ে যাবে
শেখ হামাদ বিন হামদান আল নাহয়ান। তিনি দুবাইের রেইনবো শেখ নামেই পরিচিত। তাঁর হামার মডেলের এই গাড়িটা দেখলে চোখ কপালে উঠবে। গাড়ি নয় তো যেন বিরাট দৈত্য! বিশাল চেহারা। এই হামার গাড়ির কাছে একেবারে লিলিপুট অন্যান্য গাড়িগুলি। একটি টুইটার ব্যবহারকারী সম্প্রতি ওই এসইউভির একটি ভিডিয়ো সামনে এনেছেন। দাবি করা হচ্ছে, এই হামার( Hummer) এসইউভি হল বিশ্বের সবথেকে বড় এসইউভি। যে সমস্ত এসইউভি দেখে অভ্যস্ত তার তুলনায় এটা তিনগুণ বেশি বড়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এটা ৬.৬ মিটার উচ্চতা সম্পন্ন।…










