চিনে শিশুদের মধ্য়ে দ্রুত ছড়াচ্ছে নিউমনিয়া, হানা দিতে পারে রাজ্যেও? কী বলছেন চিকিৎসকরা?
ঝিলম করঞ্জাই, কলকাতা: উদ্বেগের আরেক নাম নিউমোনিয়া (China Pneumonia)। চিনে শিশুদের মধ্য়ে দ্রুত ছড়াচ্ছে ফুসফুসের সংক্রমণ। কোভিডের ৩ বছর পর ফের সংক্রমণজনিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা। এ নিয়ে ইতিমধ্য়েই বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই পরিস্থিতে সতর্ক থাকা এবং নজরদারির উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। করোনা অতিমারী বদলে দিয়েছিল পৃথিবীর চেনা ছবি। ঘরবন্দি জীবন, কড়া নিয়মের বেড়াজাল পেরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে বিশ্ব। অতিমারীর ঠিক ৩ বছর পর ফের উঁকি দিচ্ছে আশঙ্কা। নেপথ্যে আবার সেই সংক্রমণজনিত রোগ। চিনে আচমকা দ্রুত ছড়াচ্ছে…








