টুপ করে চাঁদের মাটিতে নেমে এল জাপানের মুন স্নাইপার, কী নিয়ে গবেষণা?
এবার চাঁদে মহাকাশযান পাঠাল জাপান। জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি( JAXA) চাঁদের মাটিতে চন্দ্রযানের সফল অবতরণ করেছে। এটা একেবারে পিনপয়েন্ট ল্যান্ডিং। মানে হালকা পালকের মতো গিয়ে যেখানে নামার কথা একেবারে সেখানে গিয়েই অবতরণ। এবার চাঁদের ইতিহাস নিয়ে গবেষণা করবে জাপান। চাঁদ কীভাবে তৈরি হল সেটা নিয়েও গবেষণা করবে এই স্নাইপার। ২০ মিনিটের রূদ্ধশ্বাস সময়। গোটা জাপান কার্যত অপেক্ষা করছিল এই সময়টার জন্য। সেই সময়তেই চাঁদের মাটিকে নেমে এল জাপানের চন্দ্রযান। মাত্র ১ মিনিট দেরিতে ল্যান্ডিং করেছে এই চন্দ্রযান। জাপানের মুন…










