Viral: উর্দি পরেই রিলসে ভোজপুরী গানে নাচ, মহিলা পুলিসকর্মীর 'লাস্যে' সমালোচনার ঝড়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যক্তিগত আর পেশাগত জীবন মাঝে আর কোনও সীমারেখা রইল না! পরনে উর্দি। কোমরে পিস্তল। কর্তব্যরত অবস্থাতেই ভোজপুরী গানের সঙ্গে এবার নাচলেন মহিলা পুলিস। বানিয়ে ফেলেন রিলস! ভাইরাল হতেই সমালোচনায় মুখ নেটিজেনরা। নেটদুনিয়ায় কত কিছু-ই না দেখা যায়! রিলস, ভিডিয়ো ভাইরাল হয়ে যায় মুহূর্তে। এবার তেমনটাই হয়েছে। ভাইরাল রিলসে দেখা যাচ্ছে, পিছনে একটি সুসজ্জিত বাড়ি। সেই বাড়ির সামনের রাস্তায় উর্দি পরেই ভোজপুরি গানের সঙ্গে নাচছেন এক মহিলা পুলিসকর্মী! দেখেই বোঝা যাচ্ছে, তিনি কর্তব্যরত অবস্থায় রয়েছেন!…










