Milind Deora | Rahul Gandhi: রাহুলের যাত্রার শুরুতেই 'রাহু-গ্রাসে' কংগ্রেস, দল ছাড়লেন পুরনো সৈনিক দেওরা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্বাচনের আগেই ফের ধাক্কা কংগ্রেসের। এবার মহারাষ্ট্রে বিপাকে দেশের প্রধান বিরোধী দল। এর আগে রাজ্যের মসনদে থাকা শিবসেনার দল ভেঙে নতুন সরকার গঠন করে নেয় বিজেপি। এবার কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাংসদকে ভাঙ্গিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দল এমনটাই মনে করা হচ্ছে। ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরুর ঠিক আগে তার দলের সিনিয়র নেতা মিলিন্দ দেওরা পদত্যাগ করার পরেই, কংগ্রেস রবিবার অভিযোগ করেছে যে দল থেকে তার প্রস্থানের ঘোষণার সময়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারণ করেছেন। কংগ্রেসের সাধারণ…










