মন্ত্রিসভার শপথ নিয়েই এলাহি পেটপুজো, শিক কাবাব থেকে পাটিসাপটা! মেনুটা দেখে নিন
বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সাজোসাজো পরিস্থিতি। এদিন সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকবেন বহু মানুষ। কিন্তু সাধারণ মানুষের চোখে যতটুকু ধরা পড়বে, এই অনুষ্ঠানে হবে তার চেয়েও অনেক বেশি কিছু। যেমন এখানে থাকছে এলাহি খাওয়াদাওয়ার ব্যবস্থা। মন্ত্রীদের শপথের পরেই হেব পেটপুজো। সেখানে কী কী থাকছে? আগাম জানা গেল রাষ্ট্রপতির কার্যালয় থেকেই। বৃহস্পতিবার বাংলাদেশের সময়ের হিসাবে সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে প্রায় এক…










