চিতার ছাই ঘেঁটে উদ্ধার কাঁড়ি কাঁড়ি সোনা, তা বেচেই লক্ষ লক্ষ ডলার রোজগার জাপানে
লক্ষ লক্ষ টাকা রোজগারের এ এক আজব উপায়! মৃতদেহের দাহকার্যের পর সেই ছাই ঘেঁটে উদ্ধার করা বিভিন্ন ধরনের মূল্যবান ধাতু বিক্রি করেই নাকি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে জাপানের বিভিন্ন শহরের প্রশাসন! কোনও গল্প কথা নয়। এই তথ্যে নাকি কোনও ভেজাল নেই। এমনটাই দাবি করা হয়েছে ‘নিক্কেই এশিয়া’র একটি প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, প্রতি বছর জাপানের নানা প্রান্তে সব মিলিয়ে প্রায় ১৫ লক্ষ মানুষের মৃত্যু হয়। তারপর প্রথা মেনে তাঁদের দেহ দাহ করা হয়। এরপর সেই ছাইভষ্ম থেকেই…



)






