হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর পড়ুয়া ইন্দ্রানুজ, ‘ শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় হন আহত..’
কলকাতা: ‘১ মার্চ শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন ইন্দ্রানুজ’। যা নিয়ে ইতিমধ্যেই বহু বিতর্ক মোড় নিয়েছে। আজই হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইন্দ্রানুজ। ‘KPC হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে বাড়িতে’, এমনই জানালেন যাদবপুরের ছাত্র ইন্দ্রানুজের বাবা। হাইকোর্টের নির্দেশের পর যাদবপুর কাণ্ডে গাড়ি চাপা মামলার তদন্ত নিয়ে নড়ে চড়ে বসল কলকাতা পুলিশ। আহত ছাত্রের বয়ানের উপর ভিত্তি করে ব্রাত্য বসুর বিরুদ্ধে রুজু করা মামলার তদন্ত শুরু। রেকর্ড করা হল আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বয়ান। গত সপ্তাহে বুধবার ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে…




