Bangladesh: বাংলাদেশে ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়!
সেলিম রেজা, ঢাকা: ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশে রেলপথে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। প্রতিবারের মতো এবারও ট্রেনগুলোয় দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। যাত্রীদের গায়ে গা লেগে গলঘর্ম অবস্থায় বাড়ি ফিরছেন কর্মজীবী পুরুষ, মহিলা-সহ বিভিন্ন পেশার মানুষ। ভোগান্তি সত্ত্বেও প্রিয়জনের সঙ্গে ঈদ করার আনন্দে মুখর তাঁরা। ঢাকার কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গিয়েছে ঈদযাত্রার এমন চিত্র। আন্তনগর এবং কমিউটার ট্রেনে ছিল ঠাসা ভিড়। ট্রেনের ভেতরে তো বটেই, বাইরে দরজা, জানালা এমনকি ছাদেও বিপদজ্জনকভাবে যাত্রীদের ভ্রমণ করতে দেখা গিয়েছে। জি ২৪ ঘন্টাকে যাত্রীরা জানান,…









