হাড়হিম হিমাচলে রক্তক্ষয়: পাহাড় থেকে ভয়ংকর বোল্ডার পড়ল চলন্ত সুমোতে, ধসে পিষে গেল ৬ মাসের শিশু– শেষ ১৩ প্রাণ
Himachal Pradesh landslide: দুর্ঘটনাটি ঘটেছে চাম্বা জেলার পাঙ্গি উপত্যকার কিলাড়-উদয়পুর মহাসড়কের ‘কড়ু নালা’ (Kadu Nalla) এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণের কারণে উদয়পুর-কিলার পথটিতে ব্যপক ধস নামায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। শুক্রবার ভোরের দিকে সড়ক পরিষ্কার করে যাতায়াত করা হয়। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রকৃতির রুদ্ররূপে ফের কেঁপে উঠল হিমাচল প্রদেশ। চম্বা ও লাহাউল-স্পিতির সীমান্তবর্তী বিপদসংকুল পাহাড়ি পথে আচমকা পাহাড় থেকে ধসে পড়া সুবিশাল পাথরের চাঁপ (বোল্ডার) নিমেষে পিষে দিল একটি যাত্রীবাহী টাটা সুমো গাড়িকে।…

)








