এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
কলকাতা: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে বিজেপির ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। মূলত একের পর এক অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিশেষ করে এদিন ক্যামাকসট্রিটকাণ্ডে থানায় হাজিরা দিয়ে বাইরে বেরিয়ে আসতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। এহেন পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, কালীঘাট তৃণমূল হচ্ছে বিজেপির লক্ষ্মীপ্যাঁচা। বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, কালীঘাট তৃণমূল। এত অভিযোগ, তাও বুক ফুলিয়ে ঘুরছে !? সেটিং হয়ে যাওয়ার আশঙ্কা তো রয়েছেই, দাবি করেছেন বিরোধী দলনেতা। মূলত এদিন সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সেটিংয়ের জায়গা আছে।…









