সৌরভকে বাদ দেওয়া দিল্লি আনল বড় তারকাকে! বিরাট ক্রিকেটার, নামটা অবাক করবে

সৌরভকে বাদ দেওয়া দিল্লি আনল বড় তারকাকে! বিরাট ক্রিকেটার, নামটা অবাক করবে

Kevin Pietersen DC mentor- ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন পিটারসন। এখনও পর্যন্ত তিনটি দলে খেলেছেন তিনি। তার মধ্যে দিল্লি অন্যতম। ২০১৪ সালে দিল্লির অধিনায়ক ছিলেন।

News18সৌরভকে বাদ দেওয়া দিল্লি আনল বড় তারকাকে! বিরাট ক্রিকেটার, নামটা অবাক করবে

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন দায়িত্ব পেলেন কেভিন পিটারসন। আইপিএলে এবার দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব পেলেন তিনি। এবারই প্রথম আইপিএলে এমন বড় ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে একই দলের হয়ে এক সময় মাঠ মাতিয়েছেন প্রাক্তন এই ইংলিশ ক্রিকেটার।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন পিটারসন। এখনও পর্যন্ত তিনটি দলে খেলেছেন তিনি। তার মধ্যে দিল্লি অন্যতম। ২০১৪ সালে দিল্লির অধিনায়ক ছিলেন। কিন্তু অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স আহামরি ছিল না। সেবার পিটারসনের নেতৃত্বে ১৪টি ম্যাচ খেলে মাত্র দুটি জিতে পয়েন্ট তালিকার তলানিতে ছিল দিল্লি।

দিল্লির অন্যতম মালিক জিএমআর গোষ্ঠীর সঙ্গে ভাল সম্পর্ক পিটারসনের। গত বছর হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের মালিকানা কেনে জিএমআর গোষ্ঠী। সেই দল কিনে দিতে বড় ভূমিকা পালন করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেপি। দিল্লি এবার রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের দায়িত্ব থেকে সরিয়েছে। সেই দলে এবার বড় দায়িত্বে কেপি।

দিল্লি ক্যাপিটালসের যৌথ মালিকানা রয়েছে জিএমআর ও জিএসডব্লিউ গোষ্ঠীর হাতে। গত মরসুমের পর তাদের মধ্যে একটি চুক্তি হয়েছে। ২০২৭ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের পুরুষদের দল পরিচালনা করবে জিএমআর গোষ্ঠী। তারাই চালাবে মহিলাদের আইপিএল দল। জিএমআর গোষ্ঠীর সঙ্গে ভাল সম্পর্কের কারণেই হয়তো এবার মেন্টরের দায়িত্ব পেয়েছেন পিটারসন!

আইপিএলের বাইরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন পিটারসন। সব মিলিয়ে ২০০টি টি-টোয়েন্টি খেলে ৫৬৯৫ রান করেছেন তিনি। আইপিএলের পাশাপাশি ইংল্যান্ডের হয়েও ১৫টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন পিটারসন।

২০২৫ আইপিএলের আগে পুরো কোচিং প্যানেল বদলে ফেলেছে দিল্লি। প্রধান কোচ করা হয়েছে হেমঙ্গ বাদানিকে। সহকারী কোচের দায়িত্বে ম্যাথু মট। বোলিং কোচ করা হয়েছে মুনাফ প্যাটেলকে। দলের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন বেণুগোপাল রাও। এবার মেন্টর হলেন পিটারসন।