Chhorii 2 Movie Review: এ যেন ভৌতিক ছবির মাস্টারপিস, তুখোড় অভিনয়ে নজর কাড়লেন নুসরত ভারুচা এবং সোহা আলি খান? কেমন হল ‘ছোড়ি ২’?

Chhorii 2 Movie Review: এ যেন ভৌতিক ছবির মাস্টারপিস, তুখোড় অভিনয়ে নজর কাড়লেন নুসরত ভারুচা এবং সোহা আলি খান? কেমন হল ‘ছোড়ি ২’?

Chhorii 2 Movie Review: ‘ছোড়ি ২’ আসলে ভূতের গল্প। কিন্তু এই ছবির ভূত আসলে প্যারানর্ম্যাল সত্তা। আর সেগুলি হল সামাজিক রীতি, পুরুষতান্ত্রিক পচন ধরা রীতি-নীতি এবং যুগ যুগ ধরে চলে আসা হিংসা-দ্বেষ।

মুম্বই: বিগত কয়েক দশক ধরে ভৌতিক ধারার ছবির সঙ্গে যেন গাঁটছড়া বেঁধে নিয়েছে হিন্দি সিনেমা। সেই একই ধরনের ভূতুড়ে হাভেলি, আলো-আঁধারি করিডোর কিংবা ভয়ানক চিৎকারের আওয়াজ – এই সবই যেন এই ধারার ছবির মূল নির্যাস হয়ে উঠেছে। তবে এই ধরনের দৃশ্য থেকে বেরিয়ে আসার সাহস দেখাতে পেরেছিল ‘তুমবাদ’ (২০১৮)। আবার ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছোড়ি’ ছবিতেও সেই সাহসের প্রতিধ্বনি শোনা গিয়েছিল। আর এবার ‘ছোড়ি ২’-এর হাত ধরে পরিচালক বিশাল ফুরিয়া যেন ভৌতিক ধারার ছবির গল্প বলার ধরনের ক্ষেত্রে একটা মান প্রতিষ্ঠা করলেন। একেবারে শেষ অবধি সেই ভয়ের অনুভূতিটা ধরে রাখতে পেরেছেন তিনি।