গতবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গৌতম গম্ভীর ছিলেন সেই সাফল্যের অন্যতম কারিগর। সেই সময় তাঁর সঙ্গী ছিলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)।
কলকাতা: গতবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গৌতম গম্ভীর ছিলেন সেই সাফল্যের অন্যতম কারিগর। সেই সময় তাঁর সঙ্গী ছিলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। মুম্বইয়ের এই প্রাক্তন ক্রিকেটার গতবার নাইটদের ব্যাটিং বিভাগ দেখতেন।
অভিষেকের কাজে গতবার সন্তুষ্ট ছিল কেকেআর ম্যানেজমেন্ট। তবে কেকেআর কোচ গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর সহকারী হিসাবে নিয়ে যান অভিষেক নায়ারকে। গতবার গম্ভীরের সঙ্গে তাঁর জুটি কেকেআরকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। গম্ভীরই ভারতের হেড কোচ হওয়ার পর অভিষেক নায়ারকে সাপোর্ট স্টাফ হিসেবে নিয়োগের প্রস্তাব দেন।
কিছুদিন আগে জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে অভিষেককে। জানা যায়, তাঁর কাজে খুশি ছিলেন না ভারতীয় দলের ক্রিকেটাররা। গম্ভীরও নাকি নায়ারের বরখাস্তের খবর পেয়ে নীরব ছিলেন।নায়ারকে ছাঁটাইয়ের সিদ্ধান্তের কোনও প্রতিবাদ করেননি গম্ভীর।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল হোয়াইটওয়াশ হওয়ার পর কোচিং স্টাফের ভূমিকা পরখ করতে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সফরেও ভরাডুবি হয় টিম ইন্ডিয়ার। বরখাস্ত হন অভিষেক নায়ার। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয় সিতাংশু কোটাক।
ব্যাটারদের ব্যর্থতায় এবার জেরবার কেকেআর। আইপিএলে একাধিক ম্যাচে জয়ের খুব কাছে এসেও পয়েন্ট খোয়াতে হয়েছে নাইটদের। অজিঙ্কা রাহানে ও রঘুবংশী ছাড়া ধারাবাহিকতা দেখা যাচ্ছে না বাকি কারও মধ্যে।
কেকেআর এবার সাত ম্যাচের চারটিতে হেরে পয়েন্ট ৬। পঞ্জাবের বিরুদ্ধে ১১১ রান ডিফেন্ড করতে পারেনি কেকেআর। তাই অভিষেক নায়ারকে যে ব্যাটিং ইউনিট দেখাশোনার দায়িত্বই দেওয়া হবে, তা আন্দাজ করা যাচ্ছে। যদিও কেকেআরের সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রথমে অভিষেক নায়ারকে সহকারী কোচ হিসাবে উল্লেখ করা হয়। তবে আবার ওই পোস্ট মুছে দেওয়া হয়। সেখানে শুধু লেখা হয়, অভিষেক নায়ার স্বাগতম।
(Feed Source: news18.com)