
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাত- অপারেশন সিঁদুর (Operation Sindoor), এবার তার প্রভাব পড়ল বিনোদন দুনিয়ায়। কিছুদিন আগেই পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের ভারতে কাজ করা ব্যান করা হয়। এবার পাকিস্তানে (Pakistan) তৈরি এমন সিনেমা এবং ওয়েব সিরিজ ভারতের কোনও ওটিটিতে না দেখানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷
বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে প্রভাবিত করে, দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কের পক্ষে ক্ষতিকারক বা হিংসা ছড়ায় এমন বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। ভারতের সংহতি, অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা বা সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকর কোনও তথ্য যাতে সম্প্রচারিত, প্রকাশিত না-হয়, প্রচারকারী মাধ্যমগুলিকে তা মাথায় রাখতে হবে। ভারতে সংঘটিত অনেক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের যোগ আছে বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি ২২ এপ্রিল পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হল, তাতে অনেক ভারতীয় এবং এক নেপালি নাগরিকের মৃত্যু হয়েছে। তাই জাতীয় সুরক্ষার কথা বিবেচনা করে সকল ওটিটি প্ল্যাটফর্ম, চ্যানেল এবং প্রচারকারী মাধ্যমকে পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ়, সিনেমা, গান, পডকাস্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’’
In the interest of national security, all OTT platforms, media streaming platforms and intermediaries operating in India are advised to discontinue the web-series, films, songs, podcasts and other streaming media content, whether made available on a subscription based model or… pic.twitter.com/8yjP6ULNEU
— ANI (@ANI) May 8, 2025
মন্ত্রকের তরফে জারি হওয়া ওই বার্তায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতে পরিচালিত সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে মিডিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং সংশ্লিষ্টদের কয়েকটি পরামর্শ দেওয়া হচ্ছে ৷ যেখানে বলা হয়েছে, পাকিস্তানে তৈরি হয়েছে এমন ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্ট এবং অন্য কন্টেন্ট দেখানো অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক ৷
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাস হামলার উল্লেখ করেই তথ্যপ্রযুক্তি বিধির অধীনে দ্য কোড অফ এথিকসে বলা হয়েছে যে, প্রকাশকদের ভারতের নিরাপত্তা, সার্বভৌমত্ব, জনশৃঙ্খলা এবং বিদেশি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রভাবিত করতে পারে এমন যে কোনও বিষয়বস্তু প্রকাশ করার সময় বিশেষ সতকর্তা অবশ্যই অবলম্বন করতে হবে৷ একঅর্থে পাকিস্তানি গান, সিরিয়াল থেকে শুরু করে সিনেমায় জারি করা হল নিষেধাজ্ঞা।
(Feed Source: zeenews.com)
