
ICC Hall of Fame 2025: ভারতের সর্বকালের সেরা অধিনায়কের জন্য আইসিসির বিশেষ সম্মান, ধোনির মুকুটে নয়া পালক
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার, ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিক জন বড় সম্মান, তাঁকে আইসিসির হল অফ ফেম সম্মানে ভূষিত করা হয়েছে ৷
এই অনন্য সম্মানটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসির পক্ষ থেকে সোমবার এই ঘোষণা করা হয়েছে ৷ তালিকায় আগে জায়গা পেয়েছিলেন ১১ জন ভারতীয় খেলোয়াড় ৷
চিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগও এই সম্মান পেয়েছেন ৷ ধোনি ছাড়াও এই তালিকায় নাম আছে আরও ছয় তারকার ৷
অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথিউ হেডেন, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গ্রেম স্মিথ, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভিত্তোরি ৷
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান হাশিম আমলা, এছাড়াও পাকিস্তানের প্রাক্তন মহিলা তারকা ক্রিকেটার সানা মীর আইসিসির হল অফ ফেম সম্মান পেয়েছেন ৷
এই সম্মান পেয়েছেন পাকিস্তানের প্রথম মহিলা ক্রিকেটার, এরপর পরবর্তী স্থান পেয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সারা টেলর ৷
এই সম্মান পেয়েছেন পাকিস্তানের প্রথম মহিলা ক্রিকেটার, এরপর পরবর্তী স্থান পেয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সারা টেলর ৷
সীমিত ওভারের একমাত্র অধিনায়ক যিনি ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ, ২০১১ সালের একদিনের আন্তর্জাতিকের বিশ্বকাপ, ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী অধিনায়ক ৷
ধোনির আমলেই ২০০৯ সালে ভারত আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এ এক নম্বর স্থান দখল করেন ৷
আইসিসির এই অনন্য সম্মান কেননা তিনটি ফর্ম্যাটে মোট ৫৩৮ ম্যাচে ১৭,২৬৬ রান করেছেন, উইকেটের পিছনে ৮২৯ শিকার ধরেছেন ৷ এই প্রাপ্তি অত্যন্ত বড়সড় প্রাপ্তি ৷
(Feed Source: news18.com)
