IND vs ENG: কোহলি ও রোহিতের ‘মিশ্রণ’! এমন প্লেয়ার পেয়ে গেল ভারত! কে দিলেন খোঁজ?

IND vs ENG: কোহলি ও রোহিতের ‘মিশ্রণ’! এমন প্লেয়ার পেয়ে গেল ভারত! কে দিলেন খোঁজ?

India vs England 1st Test: ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলের পথচলা শুরু হতে যাচ্ছে আগামী ২০ জুন থেকে। তার আগে বড় কথা বলে দিলেন ইংল্যান্ড তারকা।

ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলের পথচলা শুরু হতে যাচ্ছে আগামী ২০ জুন থেকে। সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের উত্তরসূরি হিসেবে মাত্র ২৫ বছর বয়সী গিলকে ভারত অধিনায়কের মত গুরুত্বপূর্ণ পদে আনা বিসিসিআইর একটি সাহসী সিদ্ধান্ত। ইংল্যান্ডের মাটিতে আসন্ন অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফির আগে এই সিদ্ধান্ত আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।