Iran unrest: রক্তাক্ত নববর্ষ! বছরশুরুর মুখেই অগ্নিগর্ভ দেশ! পুলিসি দমনপীড়নে বহু মৃত্যু! পিছনে কি ট্রাম্পের চক্রান্ত?

Iran unrest: রক্তাক্ত নববর্ষ! বছরশুরুর মুখেই অগ্নিগর্ভ দেশ! পুলিসি দমনপীড়নে বহু মৃত্যু! পিছনে কি ট্রাম্পের চক্রান্ত?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভয়ংকর খারাপ অবস্থা ইরানে (Iran)। প্রায় সপ্তাহখানেক ধরে সেখানে মুদ্রাস্ফীতির (Inflation) ভয়ংকর চেহারা দেখা যাচ্ছে। দেশের আর্থিক   পরিকাঠামো একেবারে ভেঙে (ailing economy) পড়েছে প্রায়। এর জেরে ইরান জুড়ে চলছে ক্ষোভ-বিক্ষোভ প্রতিবাদ। মোল্লাতন্ত্র বিরোধী আন্দোলনে হিংসাত্মক হয়ে উঠেছে গোটা দেশ। ইরানের শিয়া ধর্মগুরু তথা শীর্ষ ধর্মনেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের বিদ্রোহ ঘোষিত হয়েছে। ইংরেজি নববর্ষের দিন (New Years Day 2026)-ই দেশ রক্তাক্ত হয়ে উঠল।

রক্তাক্ত নববর্ষ! 

ইরানে নিউইয়ারে পথে নেমে পড়েন বিক্ষোভকারীরা। পুলিসের সঙ্গে প্রবল সংঘর্ষ শুরু হয়ে যায় তাদের। তেহরানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ‘স্বৈরতন্ত্র নিপাত যাক’ স্লোগান নিয়ে মিছিল বের করে। যেখানে যাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন, সেখানেই তাঁরা একমত যে, যতক্ষণ দেশের অর্থনৈতিক দুরবস্থা চলতে থাকবে, যতদিন আরও দুর্দশা নেমে আসতে থাকবে, ততদিন এই বিক্ষোভ চলতে থাকবে।

পিছনে আমেরিকা?

ইরানি মুদ্রা ‘রিয়ালে’র ক্রমাবনতি খুবই ভীতিপ্রদ হয়ে উঠছিল সেখানে। এতে দেশের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। এর জেরে সপ্তাহখানেক ধরে ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ-প্রতিবাদ চলেছে। এই অবস্থায় দেশের মানুষের জীবনরক্ষা ও দেশে শান্তিপ্রতিষ্ঠায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা জরুরি বলে মনে করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সকলেই জানতে চাইছে, ইরানের এই ভয়াবহ আর্থিক সংকটের পিছনে কার হাত রয়েছে? আমেরিকার? অন্তত অনেকেরই সন্দেহ তেমনই।

আয়োতোল্লায় ‘না’

ইরান এখনও তাদের পরমাণু কেন্দ্রের উপর ইজরায়েল-মার্কিন বাহিনীর হানার ক্ষত মেরামত করে উঠতে পারেনি। আর এর মধ্যেই রিয়ালের দাম অস্বাভাবিক হারে পড়ে যাওয়ায় দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কট্টর শিয়া ধর্মগুরু আয়াতোল্লা আলি খোমেইনির একগুঁয়েমিকে না মানতে পারাটা সেই দেশের পক্ষে বড় মাপের বিপদ বলে ইঙ্গিত দিয়েছিলেন। তবে কি পিছন থেকে আমেরিকাই করাচ্ছে এই সব বিপর্যয়?

‘ডলার’ বনাম ‘রিয়াল’

মার্কিন ডলার প্রতি ইরানি রিয়ালের (IRR) মূল্য ৪২,১২৫.০০। মুদ্রাস্ফীতি বৃদ্ধির হার ৪২ শতাংশ। ৯ কোটি ২০ লক্ষ মানুষের দেশ ইরান এর জেরে আর্থিক সংকটে জর্জরিত। দেশের শান্তিশৃঙ্খলা ভেঙে পড়ার দশা। মোল্লাতন্ত্রের অবসান চাইছে গোটা দেশ। সেই দাবিতে এককাট্টা হয়েছে দেশবাসী।

(Feed Source: zeenews.com)