মুম্বই ফিরলেন আমির, নতুন সিনেমার গান নাকি অভিনয়? অরিজিতের বাড়ি আসার আসল কারণ কী?

মুম্বই ফিরলেন আমির, নতুন সিনেমার গান নাকি অভিনয়? অরিজিতের বাড়ি আসার আসল কারণ কী?

কলকাতা: আমির খান (Aamir Khan) অরিজিৎ সিংহের (Arijit Singh) বাড়িতে যাওয়ার পর থেকেই, সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে নানা জল্পনা। হঠাৎ অরিজিতের বাড়িতে কেন এসেছেন আমির খান? সদ্যই অরিজিৎ ঘোষণা করেছেন, তিনি আর প্লেব্যাক করবেন না। সিনেমার গান আর গাইবেন না তিনি, স্বাধীন মিউজিক নিয়ে কাজ করবেন তিনি। আর এই ঘোষণা করার পরেই, আমির খান হঠাৎ চলে আসেন মুর্শিদাবাদে, জিয়াগঞ্জে। আর তারপর থেকেই জল্পনা ছড়ায়। ঠিক কী কাজের কারণে আমির অরিজিতের বাড়ি এসেছেন, দিনের পর দিন থাকছেন মুর্শিদাবাদে?

অনুরাগীদের অনেকেই বলছেন, নিজের ছবির গানের জন্যই মুম্বই থেকে জিয়াগঞ্জে ছুটে এসেছিলেন আমির খান। অরিজিৎ ছবির গান থেকে অবসর নেওয়ার আগেই জানিয়েছিলেন, ইতিমধ্যেই তিনি প্রতিশ্রুতিবদ্ধ বেশ কিছু ছবি নিয়ে। তিনি সেই সমস্ত ছবিতে গান গাইবেন ও ২০২৭ সালেই সেগুলি মুক্তি পাবে। আমির সম্ভবত, নিজের কোনও ছবির গানই নিয়ে যেতে এসেছিলেন অরিজিতের কাছ থেকে। অরিজিৎ এর আগেও আমিরের ছবিতে গান গেয়েছেন। ২ তারকার ভীষণ ভাল সম্পর্ক। আরিজিৎ পছন্দ করেন যে, আমির তাঁর গান রেকর্ডের সময় উপস্থিত থাকবেন। সম্ভবত সেই কারণেই আমির মুম্বই থেকে উড়ে এসেছিলেন জিয়াগঞ্জে।

অনেক সূত্র আবার বলছে, আমির খান অরিজিতের আগামী ছবিতে কাজ করতে পারেন। এই খবর এবিপি লাইভ বাংলাই প্রথম দিয়েছিল যে, অরিজিৎ সিংহ এবার ছবি পরিচালনার কাজ করছেন। সেই ছবিতে কাজ করতে পারেন আমির খান। যদিও এই সিনেমার শ্যুটিং হচ্ছে শান্তিনিকেতনে। আমির খান অবশ্য সেখানে যাননি। তবে তিনি জিয়াগঞ্জে দিন ২ থেকেই মুম্বই ফিরে গিয়েছেন। অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি উড়িয়েছেন তিনি। মুর্শিদাবাদের অলিতে গলিতে ঘুরেছেন অরিজিতের সঙ্গেই।

প্রসঙ্গত, জিয়াগঞ্জে এসেছিলেন ‘এক দিন’ ছবির পরিচালক সন্দীপ পাণ্ডে ও সঙ্গীত পরিচালক রাম সম্পত। সেই কারণে অনেকেই মনে করছেন, আমির তাঁর নতুন ছবির গানের জন্যই দেখা করতে এসেছিলেন অরিজিতের সঙ্গে। গিয়েছিলেন রেকর্ডিং স্টুডিওতেও। কাজ শেষ করে আজ মুম্বই ফিরে গিয়েছেন আমির খান। তবে তিনি ঠিক কী কাজ করতে এসেছিলেন, এখনও সেই খবর পাওয়া যায়নি। কেবল এটুকুই জানা গিয়েছে যে, অরিজিতের বাড়িতে একেবারে সাদামাটা ভাবেই ছিলেন আমির, খেয়েছেন বাড়ির তৈরি খাবারই।

    (Feed Source: abplive.com)