Swasthya Sathi Card For Technicians: স্টুডিওপাড়ায় টেকনিশিয়ানদের স্বাস্থ্য সাথী রেজিস্ট্রেশন শুরু। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে দেবের পাশাপাশি হাজির ছিলেন কোয়েল মল্লিক। টলিউডের টেকনিশিয়ানদের জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বাস্থ্যসাথী বীমা চালুকে কোয়েল এদিন সাধুবাদ জানান।
দেবের উদ্যোগে পাশে কোয়েল
কলকাতা: শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে টেকনিশিয়ানদের জন্যে স্বাস্থ্য সাথী রেজিস্ট্রিকরন শুরু হল। টলিউডের কলাকুশলীদের পুরনো স্বাস্থ্যবীমা এক বছর হল বন্ধ হয়ে গেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টলিপাড়ার টেকনিশিয়ানদের জন্য স্বাস্থ্য সাথীর আবেদন জানিয়েছিলেন দেব। সেই ডাকে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭০০০ এরও বেশি টেকনিশিয়ানদের স্বাস্থ্য সাথী বীমার আওতায় আনছেন। শনিবার সেই রেজিস্ট্রেশন স্টুডিওতে শুরু হল।
প্রত্যেক টেকনিশিয়ানদের এটা পাওয়ার অধিকার রয়েছে। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বরূপ বিশ্বাসের একাধিপত্য নিয়েও এদিন প্রকাশ্যে মুখ খুললেন দেব। নানা অভিযোগের তির ছুড়ে দিলেন স্বরূপের দিকে। টেনে আনলেন অরূপ বিশ্বাসের নামও।
শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে দেবের পাশাপাশি হাজির ছিলেন কোয়েল মল্লিক। টলিউডের টেকনিশিয়ানদের জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বাস্থ্যসাথী বীমা চালুকে কোয়েল এদিন সাধুবাদ জানান। পাশাপাশি এই উদ্যোগে দেবের পাশে দাঁড়ান তিনি।
(Feed Source: news18.com)