Rahul Arunoday Banerjee: আজই তালিসারিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে সেখানে রওনা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, সৌরভ দাস,ইন্দ্রশীষ রায়-সহ আর্টিস্ট ফোরামের আরও কয়েকজন শিল্পী৷
প্রিয়াঙ্কাকে নিয়ে তালসারি রওনা দিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা
কলকাতা: টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে ক্রমশ ধোঁয়াশা বাড়ছে৷ গত ২৯ মার্চ তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
সময় যত এগোচ্ছে অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে তত ধোঁয়াশা বাড়ছে৷ কীভাবে শ্যুটিং করতে গিয়েই মৃত্যু হল অভিনেতার, তা নিয়েই উঠছে প্রশ্ন৷ স্বামী রাহুলের মৃত্যুতে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। আজই তালিসারিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। ওখানে গিয়ে থানায় অভিযোগ জানাবেন তিনি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও প্রিয়াঙ্কার সঙ্গে যাবেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বাকি ফোরাম আর্টিস্টরা রিজেন্ট পার্ক থানায় গেছিলেন৷
ইতিমধ্যেই ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় নেগ্লিজেন্সির অভিযোগ দায়ের করেছে আর্টিস্ট ফোরাম।
উল্লেখ্য,গত রবিবার বিকেলে তালসারির সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। পরে উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে । মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।manas
(Feed Source: news18.com)