Suvendu Adhikari Oath Ceremony: রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী৷ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে টলিপাড়ার এক ঝাঁক তারকারা উপস্থিত ছিলেন।
শুভেন্দু অধিকারীর শপথগ্রণ অনুষ্ঠানে টলিপাড়ার একাধিক তারকারা৷
কলকাতা: আজ শনিবার, রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্যে শপথ নিল বঙ্গের প্রথম বিজেপি সরকার৷ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী৷ শপথগ্রণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, নিতিন নবীন৷ ছিলেন দেশের অন্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও৷ বঙ্গে প্রথম বিজেপি সরকারের এই রাজ্যাভিষেক অনুষ্ঠানকে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক তারকারা৷
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে টলিপাড়ার এক ঝাঁক তারকারা উপস্থিত ছিলেন। রাজনীতি থেকে বরাবরই দূরত্ব বজায় রেখেছিলেন টলিউডের ‘বস’ জিৎ৷ গত ১৫ বছর ধরে টলিপাড়ার একাধিক তারকারা শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়েছিলেন৷ কেউ সরাসরি রাজনীতিতে পা রেখেছেন, কেউ কেউ ভোটে লড়ে বিধায়ক-সাংসদ হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন৷ টলিপাড়ার স্বনামধন্য তারকা সুপারস্টার জিৎ বরাবরই উল্টো স্রোতে হাঁটতে ভালবাসেন৷ কোনওদিনই কোনও রাজনৈতিক দলের হয়ে গলা ফাটাতে দেখা যায়নি তাকে৷
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্রিগেডে উপস্থিত থেকে চমকে দিয়েছেন টলিউডের স্বনামধন্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সাদা শার্ট এবং ডেনিমে নজর কেড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রির যীশু সেনগুপ্ত, লাবণী সরকার, সৃজিত মুখোপাধ্যায়, শিলাজিৎ, সন্দীপ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়,ঋতুপর্ণা সেনগুপ্ত, শঙ্কর চক্রবর্তী, অনুপম রায়,পিসি সরকার-সহ একাধিক তারকা এবং পণ্ডিত অজয় চক্রবর্তী ও মমতা শঙ্করের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হন।