মমতা শঙ্কর, জয় সেনগুপ্তের সিনেমা ‘পিঞ্জর’ তুলে ধরবে খাঁচায় বন্দি থাকা সমাজের গল্প
কলকাতা: রুদ্রজিৎ রায়ের পরিচালনায় আছে নতুন সিনেমা, ‘পিঞ্জর’। ছবিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, দেখানো হয়েছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালেও। ১৬তম চিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল সিডনি সহ একাধিক জায়গায় ছবিটি ইতিমধ্যেই দেখানো হয়েছে। ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবেও ছবিটি দেখানো হয়েছে। খুব তাড়াতাড়িই সিনেমাটি সাধারণ দর্শকদের জন্য বড়পর্দাতেও মুক্তি পাবে। এই সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করছেন, মমতা শঙ্কর (Mamata Shankar), জয় সেনগুপ্ত (Joy Sengupta), শতাক্ষী নন্দী (Satakshi Nandy), সাগ্নিক মুখোপাধ্যায় (Sagnik Mukherjee), সমীরুল আলম (Samiul Alam), মল্লিকা বন্দ্যোপাধ্যায় (Mallika…










