মৃণালদা বলেন, তুমি কখনও অভিনয় করতে চাইলে আমায় প্রথম খবর দেবে…: মমতা শঙ্কর
বাংলার ‘কিংবদন্তি’ পরিচালকদের কথা উঠলেই সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের সঙ্গে যে নামটি উচ্চারিত হয় তিনি হলেন মৃণাল সেন। আজ সেই কিংবদন্তির আরও একটা জন্মবার্ষিকী। বেঁচে থাকলে ২০২৫-এর ১৪ মে তাঁর বয়স হত ১০২ বছর। এই মৃণাল সেনের হাত ধরে যে দুই খ্যাতনামা শিল্পীর অভিনয়ে হাতেখড়ি হয় তাঁদের একজন হলেন মিঠুুন চক্রবর্তী, অন্যজন মমতা শঙ্কর। আর তাঁরা দুজনেই মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির হাত ধরে ডেবিউ করেছিলেন। মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর, তাঁদের দুজনের কথাতেই অসংখ্যবার উঠে এসেছে মৃণাল সেনের কথা।…










