Aamir Khan Third Marriage with Gauri Spratt: বাবার বউ সম্পর্কে মা-ই হন, আমিরের বড় ছেলে জুনেইদ কি গৌরীকে মা বলেই ডাকবেন?

Aamir Khan Third Marriage with Gauri Spratt: বাবার বউ সম্পর্কে মা-ই হন, আমিরের বড় ছেলে জুনেইদ কি গৌরীকে মা বলেই ডাকবেন?

তৃতীয়বার বিয়ে করছেন আমির৷ আগের দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছে৷ কিন্তু দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে সদ্ভাব রয়েছে অভিনেতার৷ এবার এই খান পরিবারের নতুন সদস্য হলেন গৌরী ও তাঁর ৬ বছরের ছেলে৷

৬০ পেরিয়ে আবার বিয়ে করছেন আমির খান৷ এই নিয়ে চর্চাও হচ্ছে যথেষ্ট৷ আজ, রবিবার, ৫ জুলাই গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ে করছেন আমির৷ এর আগে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে হয় আমিরের৷ দু’টি বিয়েই ভেঙে গিয়েছে৷ তারপরও আবার তৃতীয়বার প্রেমে পড়েছেন আমির এবং বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াচ্ছে সেই প্রেম৷

আমির জানিয়ে দিয়েছেন যে তাঁর তৃতীয় বিয়ে নিয়ে বেশি হইচই তিনি করবেন না৷ একেবারে ঘরোয়া ভাবে হবে এই বিয়ের অনুষ্ঠান৷ উপস্থিত থাকবেন শুধুমাত্র কাছের মানুষজন৷ ফলে বোঝাই যাচ্ছে আমির-গৌরীর বিয়েতে থাকবেন আমিরের পরিবার এবং হাতে গোনা কিছু বন্ধু৷

বিয়ে ভেঙে গেলেও দুই স্ত্রী এবং সন্তানদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে আমিরের৷ প্রথম স্ত্রী রীনার দুই সন্তান৷ ছেলে জুনেইদ ও মেয়ে ইরা৷ দ্বিতীয় স্ত্রী কিরণের এক সন্তান, নাম আজাদ৷ এরা সকলেই মাঝেমধ্যেই একত্রিত হন এবং ভাল সময় কাটান৷ আমিরের দুই বিবাহবিচ্ছিনা বউদের মধ্যে কোনও বিরোধ নেই৷

কিছুদিন আগে মেয়ে ইরার বিয়ে দিয়েছেন আমির৷ মেয়ের বাবা হিসেবে সব কর্তব্য তিনি পালন করেছেন৷ মেয়ের মা হিসেবে রীনা যেমন ছিলেন, ইরার সৎ মা কিরণও, সব অনুষ্ঠানে হাসিমুখে অংশগ্রহণ করেন কিরণও৷ এবার এই পরিবারের সদস্য হতে চলেছেন গৌরী এবং তাঁর ৬ বছরের ছেলে৷

প্রশ্ন উঠছে যে এমন এক আধুনিক পরিবারের বাবা-বউ, যিনি সম্পর্কে মা হন, তাঁকে কি বলে সম্বোধন করেন ছেলে-মেয়েরা? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জুনেইদ তার বাবা-মায়ের বিচ্ছেদ এবং তার বাবার প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। সেখানেই মিলেছে এর উত্তর৷

জুনেইদ ২০০২ সালে আমির ও রীনার বিবাহবিচ্ছেদ এবং শৈশবে তা তাকে কীভাবে প্রভাবিত করেছিল, সে বিষয়ে স্মৃতিচারণ করেছেন। তিনি বলেন যে তাঁর বাবা-মা এ ব্যাপারে বেশ পরিণত মানসিকতার ছিলেন। দু’জন ভাল মানুষ সবসময় একসঙ্গে ভাল থাকবে এমনটা নয়। একসঙ্গে অসুখী বাবা-মায়ের বিপরীতে, আমার বাবা-মা একসঙ্গে না থাকলেও সুখী ছিলেন। তাই তাঁদের বিচ্ছেদ নিয়ে মন খারাপ হয়নি জুনেইদের৷

জুনেইদ আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও সম্পর্কেও উষ্ণভাবে কথা বলেন এবং তাকে পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বর্ণনা করেন। কিরণকে তাঁরা খুব সাচ্ছ্বন্দে গ্রহণ করেন। কিরণকে একজন চমৎকার মানুষ, খুব মিষ্টি এবং আন্তরিক বলে জানান জুনেইদ। আমিরের ২ স্ত্রী এবং পরিবারের সঙ্গে দারুণ সম্পর্ক।

তিনি আমিরের বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাটের প্রশংসাও করেছেন। জুনেইদও বলেন, গৌরী খুবই মিষ্টি, চমৎকার একজন মানুষ। আমি তার জন্য সত্যিই খুব খুশি। এটি একটি ব্যক্তিগত সম্পর্ক, এবং তা তেমনই থাকবে। এখন গৌরীর সঙ্গে আমিরের বিয়ের জল্পনা নিয়ে একটা প্রশ্ন সামনে আসছে৷

কিরণ ও গৌরী দু’জনকেই তিনি কীভাবে সম্বোধন করেন? এই প্রশ্নের উত্তরে জুনেইদ জানান যে তাঁদের সম্পর্কটি ঘরোয়া ও স্নেহপূর্ণ। “আমি গৌরীকে ওর নামেই ডাকি। অনেকদিন পর্যন্ত কিরণ আমার কাছে কিরণ আন্টি ছিল। আর একসময়, যখন আমাদের বয়স ১৫-১৬, তখন ও আমাকে ওকে ওর নামে ডাকতে বলে।”

(Feed Source: news18.com)