
গৌরীকে যে আংটি দিলেন আমির, সেটিই আস্ত একটা গল্প!
আমির আগেই জানিয়েছিলেন, জাঁকজমকপূর্ণ আয়োজন বা প্রচুর লোকজন না, তিনি ও গৌরী কেবলমাত্র ঘনিষ্ঠজনেদের সামনেই নতুন জীবন শুরু করতে চান। সেই মতো বিবাহ বাসর বসেছিল আমিরের মুম্বইয়ে নিজের বাড়িতেই। প্যাস্টেল শেডে সাজানো হয়েছিল গোটা টিম। প্যাস্টেল শেডের পোশাক পরেছিলেন আমির এবং গৌরী ও। আর বিয়ের আসরে উপহার হিসেবে আমির গৌরীকে দিয়েছেন একটি দুর্মূল্য আংটি। এই আংটির বিশেষত্ব কী? জানা গিয়েছে, জুয়েলারি ব্র্যান্ড ‘কুইন’ বিশেষ অর্ডার নিয়ে তৈরি করেছেন এই আংটিটি। এখানে বসানো রয়েছে একটি বিরল ক্যাবোচন-কাট রুবি। এটি খুঁজতে তিন মাসেরও বেশি সময় লেগেছিল, কারণ এই ধাঁচের রুবি সারা বিশ্বে সহজে পাওয়া যায় না। এই আংটিতে বিশেষ ওই রুবির চারপাশে ৪০ টি আসল হীরে বসানো আছে। উল্লেখ্য এই যে, এটি তৈরি করতেও অনেক সময় লেগেছে। রিপোর্ট অনুযায়ী, এটি ১৩১ জন কারিগর মিলে ডিজাইন করেছেন এবং এটি তৈরি করতে মোট ২৫৬ ঘণ্টা সময় লেগেছে। নতুন জীবনের শুরুতে গৌরীকে এই দুর্মূল্য উপহারই দিয়েছেন আমির। অন্যদিকে আমির বিয়ের দিন একেবারে সাদামাঠা পোশাক পড়লেও, পায়ে একটি ভারি নুপূর পরেছিলেন। এটি আমিরের সাজের বিশেষত্ব ছিল এবং এটিই চর্চার বিষয় হয়ে উঠেছিল।
(Feed Source: abplive.com)
