
প্রধানমন্ত্রীকে চিঠি জাভেদ-শাবানার
সদ্য ধর্নামঞ্চ থেকে দেওয়া একটি সাক্ষাৎকারে শাবানা আজমি বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। আমি, জাভেদ আমরা সবাই বলেছিলাম, আপনি দয়া করে সোনম ওয়াংচুকের সঙ্গে, ককরোচ জনতা পার্টির মুখপাত্রের সঙ্গে আলোচনায় বসুন। এই চিঠির কথা সংবাদমাধ্যমকে বলতে চাই না আমরা কেউই। আমরা এই চিঠি নিয়ে সংবাদমাধ্যমের কাছে যেতে চাই না, কিন্তু আপনার পদের সম্মান করি। আপনি দয়া করে বিষয়টি নিয়ে আলোচনা করুন। প্রথম প্রথম ভেবেছিলাম, আমরা উত্তর পাব.. কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে, আমরা উত্তর পাচ্ছি না।’
দিল্লিতে ধুন্ধুমার পরিস্থিতি
অন্যদিকে, দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয়েছে। আন্দোলনকে প্রতিহত করছে বদ্ধপরিকর পুলিশ, নেমেছে ব়্যাফ ও। আন্দোলনকারীদের ওপর সকাল থেকে দফায় দফায় লাঠিচার্জ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ককরোচ জনতা পার্টির তরফ থেকে ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মোবাইলে মেসেজ এসেছে যে, ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে ককরোচ জনতা পার্টির তরফ থেকে দাবি করা হয়েছে, আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য এবং এই সমস্ত খবর, ছবি ও ভিডিও যাতে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না দেওয়া যায়, সেই জন্য ওই এলাকায় ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পুলিশ। পাশাপাশি লেখা হয়েছে যে, ‘ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া যায়, কিন্তু দিল্লিতে যে সমস্ত মানুষ প্রতিবাদ করছেন, রাস্তায় নেমেছেন, তাঁদের চোখ কান কীভাবে বন্ধ করবেন? তাঁরাই গোটা বিশ্বকে জানিয়ে দেবে, দিল্লি কী কী হচ্ছে, কীভাবে হচ্ছে..’
(Feed Source: abplive.com)
